ভিডিও শনিবার, ২২ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ২২ আগস্ট, ২০২৬ ১২:৪৬ এএম

বিশ্বকাপ ফাইনালের ঘটনায় আর্জেন্টিনার তিন খেলোয়াড়কে ১৮ ম্যাচের নিষেধাজ্ঞা

ছবি : সংগৃহীত, বিশ্বকাপ ফাইনালের ঘটনায় আর্জেন্টিনার তিন খেলোয়াড়কে ১৮ ম্যাচের নিষেধাজ্ঞা

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ ফাইনালের পর মাঠে সংঘর্ষের ঘটনায় আর্জেন্টিনা ও স্পেনের পাঁচ খেলোয়াড় ও কর্মকর্তাকে শাস্তি দিয়েছে ফিফা। এর মধ্যে আর্জেন্টিনার লিয়ান্দ্রো পারেদেসকে ১০ ম্যাচ এবং স্পেনের গাভিকে এক ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে।

ফিফার ডিসিপ্লিনারি কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, আর্জেন্টিনার নাহুয়েল মোলিনা সাত ম্যাচ, থিয়াগো আলমাদা দুই ম্যাচ এবং দলের স্টাফ সদস্য রবার্তো আয়ালা এক ম্যাচ নিষিদ্ধ হয়েছেন। পারেদেস ও মোলিনাকে ৯০ হাজার মার্কিন ডলার করে এবং বাকি তিনজনকে ৩০ হাজার ডলার করে জরিমানা করা হয়েছে।

নিউ জার্সিতে অতিরিক্ত সময়ের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হারের পর দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। শেষ বাঁশির পর মাঠে উদযাপন করতে আসা স্পেনের বদলি খেলোয়াড়দের মধ্যে গাভিকে ধাক্কা দিয়ে ফেলে দেন পারেদেস। পরে ঘটনাটি নিয়ে ফিফার ডিসিপ্লিনারি কমিটি তদন্ত শুরু করে।

পারেদেসের বিরুদ্ধে তিনটি অসদাচরণ ও শারীরিক আক্রমণের অভিযোগ, মোলিনার বিরুদ্ধে দুটি এবং আলমাদা, আয়ালা ও গাভির বিরুদ্ধে একটি করে অভিযোগ আনা হয়। আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়ার পর শুনানি শেষে চূড়ান্ত শাস্তির ঘোষণা দিয়েছে ফিফা।

আরও পড়ুন

তবে শাস্তির নিষেধাজ্ঞা শুধু আন্তর্জাতিক ম্যাচে কার্যকর হবে। ফলে পারেদেস, মোলিনা, আলমাদা ও গাভি নিজ নিজ ক্লাবের হয়ে খেলতে পারবেন।

এদিকে বিশ্বকাপ চলাকালে বিভিন্ন আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকেও জরিমানা করেছে ফিফা। বৈষম্যমূলক স্লোগান ও অঙ্গভঙ্গি, ম্যাচে দেরি, নিরাপত্তা প্রটোকল লঙ্ঘন, বস্তু নিক্ষেপ ও অনুপযুক্ত বার্তা প্রদর্শনের মতো অভিযোগে প্রায় আড়াই লাখ ইউরো জরিমানা করা হয়েছে।

বিশেষ করে ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনাল জয়ের পর ‘মালভিনাস আর্জেন্টাইনস’ ব্যানার প্রদর্শনসহ বিভিন্ন ঘটনার কারণে এ শাস্তি দেওয়া হয়। পাশাপাশি আর্জেন্টিনাকে পরবর্তী দুটি হোম ম্যাচ ৫০ শতাংশ দর্শক ধারণক্ষমতা নিয়ে আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে। জরিমানার ১ লাখ মার্কিন ডলার বৈষম্যবিরোধী একটি পরিকল্পনায় ব্যয় করতে হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ ফাইনালের ঘটনায় আর্জেন্টিনার তিন খেলোয়াড়কে ১৮ ম্যাচের নিষেধাজ্ঞা

ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব পেলেন শামীম কায়সার লিংকন

পঞ্চগড়ের বোদার নাজিরপাড়া এখন অতিথি পাখির স্বর্গরাজ্য

তথ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন

মালয়েশিয়ায় কর্মী নিয়োগে ২৫ এজেন্সির তালিকা প্রকাশ

গাইবান্ধার সুন্দরগঞ্জে ভুল ওষুধে কৃষকের ১৫ শতক জমির ধান নষ্ট