লালমনিরহাটে ক্লিনিক পরিচালকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ইউসুফ আলী নামে এক ক্লিনিক পরিচালকের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ শুক্রবার (২১ আগস্ট) সকালে ভুক্তভোগীর মা বাদি হয়ে কালীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। অভিযুক্ত ইউসুফ উপজেলার তুষভান্ডার ইউনিয়নের কাঞ্চনশ্বর কানার বাজার এলাকার মৃত আছমত আলীর ছেলে এবং রংপুর নিউ রূপসী বাংলা ক্লিনিকের পরিচালক।
মামলার এজাহার ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, নিজ ক্লিনিকে প্রতিবেশী এক পরিবারের সদস্যের চিকিৎসার সুবাদে তাদের সাথে সখ্যতা গড়ে তোলে ইউসুফ। বাড়ির মালিক কাজের সুবাদে ঢাকায় অবস্থান করায় সন্তানদের নিয়ে বসবাস করেন অষ্টমশ্রেণিতে পড়ুয়া ওই শিক্ষার্থীর মা। গত বৃহস্পতিবার মা ও খালা লালমনিরহাট সদর হাসপাতালে যাওয়ায় বাড়িতে একা ছিল ওই ছাত্রী। এ সুযোগে তার মায়ের ফোন নম্বর নেওয়ার কথা বলে বাড়িতে প্রবেশ করেন ইউসুফ।
এরপর বাড়ির গেট ও ঘরের দরজা বন্ধ করে মেয়েটির মুখ চেপে ধরে ধর্ষণ করেন। পরে মেয়েটিকে হত্যার ভয় দেখিয়ে বাড়িতে ফেলে রেখে যান ইউসুফ। পরে মেয়েটি মোবাইলে তার মাকে বিষয়টি জানায়। এরপর তাকে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়।
আরও পড়ুনএ ঘটনায় আজ শুক্রবার (২১ আগস্ট) সকালে অভিযুক্ত ইউসুফের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় ধর্ষণ মামলা দায়ের করেন ভুক্তভোগী ওই স্কুলছাত্রীর মা। কালীগঞ্জ থানার ওসি আবু সিদ্দিক বলেন, মামলার আসামি ক্লিনিকের পরিচালক ইউসুফ আলীকে গ্রেফতারের চেষ্টা চলছে।
মন্তব্য করুন







