ভিডিও বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ২০ আগস্ট, ২০২৬ ০৭:৩৩ পিএম

পূবালী ব্যাংক পিএলসি’র অঞ্চল ও কর্পোরেট শাখা প্রধানদের তৃতীয় ব্যবসায়িক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত

পূবালী ব্যাংক পিএলসি’র অঞ্চল ও কর্পোরেট শাখা প্রধানদের তৃতীয় ব্যবসায়িক সম্মেলন-২০২৬ ব্যাংকের প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে আজ ২০ আগস্ট ২০২৬ তারিখে অনুষ্ঠিত হয়। সকল অঞ্চল প্রধান, কর্পোরেট শাখা প্রধান এবং সকল বিভাগ প্রধান ও নির্বাহীদের অংশগ্রহণে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ- মোহাম্মদ ইছা, মোহাম্মদ শাহাদাত হোসেন, আহমদ এনায়েত মনজুর, মোঃ শাহনেওয়াজ খান ও মোহাম্মদ আনিসুজ্জামান। সম্মেলনে সভাপতিত্ব করেন জেনারেল ব্যাংকিং ও অপারেশন বিভাগের মহাব্যবস্থাপক মোঃ ফয়জুল হক শরীফ। 

প্রধান অতিথির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী বৈশ্বিক অর্থনীতির বর্তমান পরিস্থিতিতে অর্থনৈতিক কার্যক্রমে গতি ফেরাতে ব্যাংকিং খাতের প্রয়োজনের উপর গুরুত্বারোপ করেন। তিনি সকলে মিলে সততা, নিষ্ঠা ও দক্ষতার সাথে কাজ করার মাধ্যমে পরিস্থিতি মোকাবেলার আশাবাদ ব্যক্ত করেন। কনফারেন্সে ব্যবসায়িক অর্জন ও বিশ্লেষণ এবং করণীয় বিষয়ে আলোকপাত করেন ব্যবস্থাপনা পরিচালক।

আরও পড়ুন

সম্মেলনে ২০২৬ সালে ব্যাংকের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনের বিভিন্ন কৌশল ও দিক নিয়ে আলোচনা করা হয়। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বদেশী ভেঞ্চার ক্যাপিটাল প্রতিষ্ঠান বিএসআইসি’র প্রথম ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগ পেলেন ওয়াইজ রহিম

পূবালী ব্যাংক পিএলসি’র অঞ্চল ও কর্পোরেট শাখা প্রধানদের তৃতীয় ব্যবসায়িক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত

শতবর্ষী চা-শ্রমিকদের গান নিয়ে কোক স্টুডিও বাংলায় ফিরছে ‘মেঘদল’

ক্যাশলেস বাংলাদেশ ভিশন বাস্তবায়নে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে রাজশাহীতে ‘বাংলা কিউআর’ কর্মশালার আয়োজন

এনআরবিসি ব্যাংকে খেলাপি ঋণ আদায় কর্মসূচি ২০২৬: আদায়ে গতি, ব্যাংকের উন্নতি

নগদ ও কমিউনিটি ব্যাংকের কৌশলগত অংশীদারত্বের চুক্তি স্বাক্ষর