ভিডিও বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ২০ আগস্ট, ২০২৬ ০৭:২৪ পিএম

নগদ ও কমিউনিটি ব্যাংকের কৌশলগত অংশীদারত্বের চুক্তি স্বাক্ষর

গ্রাহকদের সহজ, দ্রুত ও নিরবচ্ছিন্ন ডিজিটাল আর্থিক সেবা দেওয়ার লক্ষ্যে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির সঙ্গে কৌশলগত অংশীদারত্বের চুক্তি করেছে ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবা নগদ। এ চুক্তির ফলে রেমিট্যান্স ও ফান্ড ট্রান্সফারসহ অন্যান্য ডিজিটাল লেনদেন সুবিধা প্রসারের পাশাপাশি দুই প্রতিষ্ঠানের ব্যবসায়িক পরিধি বাড়বে।

আজ বৃহস্পতিবার রাজধানীর গুলশান-১ পুলিশ প্লাজা কনকর্ডে কমিউনিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই চুক্তি স্বাক্ষরিত হয়। নগদের পক্ষে প্রতিষ্ঠানটিতে বাংলাদেশ ব্যাংকনিযুক্ত প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ এবং কমিউনিটি ব্যাংকের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন চুক্তিতে সই করেন।

চুক্তি অনুযায়ী, কমিউনিটি ব্যাংকের মাধ্যমে আসা রেমিট্যান্স নগদের বিস্তৃত নেটওয়ার্ক ব্যবহার করে প্রবাসীদের স্বজনদের কাছে সহজে পৌঁছে দেওয়া সম্ভব হবে। এর বাইরে দুই প্রতিষ্ঠানের গ্রাহক অনবোর্ডিং ও সিস্টেম ইন্টিগ্রেশন প্রক্রিয়াও আগের চেয়ে সহজ করা হচ্ছে।

প্রবাসীদের পাঠানো অর্থ নগদের ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে মুহূর্তেই গ্রাহকের হাতে পৌঁছাবে। ফলে প্রান্তিক পর্যায়ে থাকা প্রবাসীদের স্বজনেরা নির্বিঘ্নে রেমিট্যান্স তোলার সুযোগ পাবেন।

অনুষ্ঠানে নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ বলেন, “যেকোনো দেশের জন্যই প্রথাগত ব্যাংকিং পরিচালনা বেশ ব্যয়বহুল। ডিজিটাল লেনদেন যত বাড়বে, প্রতিষ্ঠানগুলোর পরিচালন খরচ তত কমবে। নগদ সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে। ভবিষ্যতে নগদ ও কমিউনিটি ব্যাংকের এই অংশীদারত্ব আরও শক্তিশালী হবে বলে আশা করছি।”

আরও পড়ুন

কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন বলেন, “ন্যানো লোন ও মাইক্রো ডিপিএসসহ গ্রাহকদের সম্ভাব্য সব ধরনের ডিজিটাল সেবা যৌথভাবে দিতে চায় দুই প্রতিষ্ঠান। এই চুক্তি শুধু সমঝোতার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না; ভবিষ্যতে দুই প্রতিষ্ঠানের ব্যবসায়িক সম্পর্ক ও বন্ধন আরও সুদৃঢ় হবে।”

অনুষ্ঠানে কমিউনিটি ব্যাংকের ক্যামেলকো ও চিফ অপারেটিং অফিসার শামসুল হক সুফিয়ানি; সিআইটিও, হেড অব আরএমডি ও হেড অব ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস মো. তানজিম মোরশেদ ভূঁইয়া; হেড অব করপোরেট ব্যাংকিং ড. মো. আরিফুল ইসলাম এবং হেড অব ট্রানজেকশন ব্যাংকিং এসকে. পারভেজ মারাকার উপস্থিত ছিলেন।

অন্যদিকে নগদের পক্ষে উপস্থিত ছিলেন চিফ কমার্শিয়াল অফিসার মোহাম্মদ শাহীন সারওয়ার ভূঁইয়া, হেড অব রেমিট্যান্স মো. এহসানুল হক বাশার, হেড অব ব্যাংক অ্যান্ড এফআই ইশতিয়াক আহমেদ শাওন, সিনিয়র ম্যানেজার শাহ ইমরান ও সিনিয়র ম্যানেজার পাইক ইকবাল হোসেন।

ডিজিটাল লেনদেন সুগম করতে নগদ সম্প্রতি ‘বাংলা কিউআর’ সুবিধা যুক্ত করেছে, যা দেশের ক্যাশলেস অর্থনীতি গড়ার লক্ষ্যকে জোরদার করছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগদ ও কমিউনিটি ব্যাংকের কৌশলগত অংশীদারত্বের চুক্তি স্বাক্ষর

বাংলাদেশ ব্যাংক ও আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের মধ্যে কৃষি পুনঃঅর্থায়ন চুক্তি স্বাক্ষর

পিরোজপুরে জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ

মির্জা ফখরুলের কপালে চুমু দিলেন জামায়াতের মুজিবুর রহমান

রেজাউল ফিরোজ রিন্টু সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী