ভিডিও বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ২০ আগস্ট, ২০২৬ ০৭:০৪ পিএম

রেজাউল ফিরোজ রিন্টু সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি : বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের আমবৌলা গ্রামের কৃতি সন্তান অ্যাডভোকেট কে এম রেজাউল ফিরোজ রিন্টু বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল হয়েছেন। 

৩০ জুলাই আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ (সিজি-সিপি শাখা) থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগের বিষয়টি জানানো হয়।

অ্যাডভোকেট কে এম রেজাউল ফিরোজ রিন্টু আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের  আমবৌলা গ্রামের মো. রজ্জব আলী খানের পুত্র। পিতার আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দীর্ঘদিন ধরে। তিনি আইন পেশার পাশাপাশি  সামাজিক কর্মকান্ড অসহায় ও দরিদ্র মানুষের চিকিৎসা সহায়তা করে থাকেন। 

আরও পড়ুন

এছাড়াও  তিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় আইন প্রণয়ন কমিটির সদস্য। তিনি প্রিন্ট মিডিয়া, টেলিভিশন এবং অনলাইন মিডিয়ার বিকাশ ও সুরক্ষায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং এর আওতাধীন সব দপ্তর-সংস্থা সংক্রান্ত আইনগুলোকে সময়োপযোগীকরণ এবং নিউ অ্যান্ড সোশ্যাল মিডিয়া সংক্রান্ত নতুন আইন প্রণয়নের নিমিত্ত কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটির সদস্য তিনি। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রেজাউল ফিরোজ রিন্টু সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী

তাসনিম জারার বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন

নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ জাল জব্দ ও জরিমানা

বঙ্গভবন থেকে বিদায় নিলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ