রেজাউল ফিরোজ রিন্টু সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল
আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি : বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের আমবৌলা গ্রামের কৃতি সন্তান অ্যাডভোকেট কে এম রেজাউল ফিরোজ রিন্টু বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল হয়েছেন।
৩০ জুলাই আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ (সিজি-সিপি শাখা) থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগের বিষয়টি জানানো হয়।
অ্যাডভোকেট কে এম রেজাউল ফিরোজ রিন্টু আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের আমবৌলা গ্রামের মো. রজ্জব আলী খানের পুত্র। পিতার আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দীর্ঘদিন ধরে। তিনি আইন পেশার পাশাপাশি সামাজিক কর্মকান্ড অসহায় ও দরিদ্র মানুষের চিকিৎসা সহায়তা করে থাকেন।
এছাড়াও তিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় আইন প্রণয়ন কমিটির সদস্য। তিনি প্রিন্ট মিডিয়া, টেলিভিশন এবং অনলাইন মিডিয়ার বিকাশ ও সুরক্ষায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং এর আওতাধীন সব দপ্তর-সংস্থা সংক্রান্ত আইনগুলোকে সময়োপযোগীকরণ এবং নিউ অ্যান্ড সোশ্যাল মিডিয়া সংক্রান্ত নতুন আইন প্রণয়নের নিমিত্ত কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটির সদস্য তিনি।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/180718