দিনাজপুরের নবাবগঞ্জে পর্ণোগ্র্রাফি মামলায় গ্রেফতার ১
নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে পর্ণোগ্রাফি মামলায় ইমান আলী (২৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার বিকেলে তাকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। সে উপজেলার গোলাপগঞ্জ ইউনিয়নের পত্নীচান (ডাঙ্গাপাড়া) গ্রামের নুরজ্জামানের ছেলে।
মামলার তদন্তকারী অফিসার এসআই (উপ-পরিদর্শক) ডেভিড হিমাদ্রী বর্মা জানান, গ্রেফতারকৃত যুবক ইমান আলী গত ৪ জুলাই গোপনে প্রতিবেশী প্রবাসীর স্ত্রীর গোসলের ভিডিও চিত্র ধারণ করে।
এরপর সে গত ৩০ জুলাই বেলা ১১ টায় ইমু আইডি থেকে দেবর পরিচয়ে প্রবাসীর স্ত্রীকে ফোন দিয়ে কুপ্রস্তাব দেয়। পরে ধারণকৃত ভিডিও চিত্রটি বিভিন্ন জনের মাঝে ছড়িয়ে দেয়।
আরও পড়ুনএব্যাপারে ভুক্তভোগী প্রবাসীর স্ত্রী গতকাল মঙ্গলবার বাদি হয়ে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। ওই মামলা দায়েরের পর তাকে গ্রেফতার করা হয়। গতকাল বুধবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
মন্তব্য করুন







