সিরাজগঞ্জে জাল ওয়ারিশান সনদ প্রদান মামলায় মহিলা ইউপি সদস্য গ্রেফতার
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি: সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য মোছা. রেহানা খাতুনকে জাল ওয়ারিশান সনদ দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেফতার করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে মামলায় হাজিরা দিতে আদালতে গেলে সিরাজগঞ্জ সদর আমলি আদালতের নির্দেশে তাকে গ্রেফতার করা হয়। অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুমন কুমার কর্মকার তার গ্রেফতারের আদেশ দেন।
মামলা সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে নাম জাল করে ওয়ারিশান সনদ দেওয়ার অভিযোগ ওঠে ইউপি সদস্য রেহানা খাতুনের বিরুদ্ধে। এ ঘটনায় সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের মজিদ সেখের ছেলে মো. ফরিদুল ইসলাম বাদি হয়ে আদালতে মামলা করেন। গতকাল মঙ্গলবার মামলার ধার্য তারিখে আদালতে হাজিরা দিতে গেলে শুনানি শেষে আদালত তাকে গ্রেফতারের নির্দেশ দেন।
পরে আদালতের নির্দেশে তাকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে শিয়ালকোল ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. নাজমুল হুদা বলেন, আমরা নতুন দায়িত্বে যোগদান করেছি। তাই ঘটনার সময় কি হয়েছিল, তা আমাদের জানা নেই।
আরও পড়ুনশিয়ালকোল ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. সালাম বলেন, আমরা চাই, বিষয়টি সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা নিশ্চিত করা হোক।
মন্তব্য করুন








