ভিডিও বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১৯ আগস্ট, ২০২৬ ০৯:৩২ পিএম

বগুড়ার সোনাতলায় গাঁজাসেবীর ৩ মাস কারাদন্ড

বগুড়ার সোনাতলায় গাঁজাসেবীর ৩ মাস কারাদন্ড

স্টাফ রিপোর্টার : বগুড়ার সোনাতলায় এক গাঁজাসেবীকে গ্রেফতার করে তিন মাসের কারাদন্ড ও এক হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়েছে। আজ বুধবার (১৯ আগস্ট) ভ্রাম্যমাণ আদালতের বিচারক তাকে এই কারাদন্ড দেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়া সূত্র জানায়, কারাদন্ডপ্রাপ্ত আসামি হলো রনি মিয়া (২৮)। সে সোনাতলা উপজেলার পাকুল্লা উত্তরপাড়ার জাহাঙ্গীর আলমের ছেলে।

আজ বুধবার (১৯ আগস্ট) বিকেল ৩টার দিকে ডিএনসির সহযোগিতায় সোনাতলা উপজেলার সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জুয়েল মিয়ার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পাকুল্লা উত্তরপাড়ায় অভিযান পরিচালনা করেন।

আরও পড়ুন

এসময় ৫ গ্রাম গাঁজাসহ রনি মিয়াকে গ্রেফতার করে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড ও এক হাজার টাকা অর্থদন্ড দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। এরপর তাকে জেলা কারাগারে পাঠানো হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার সোনাতলায় গাঁজাসেবীর ৩ মাস কারাদন্ড

বগুড়ার কাহালুতে করাতকল মালিকের ১০ হাজার টাকা জরিমানা

‘পুরোনো এক আলমারি’তে দিলারা জামানের সঙ্গে মৌ

বগুড়ায় ভাড়া নিয়ে বিড়ম্বনায় ভুগতে পারে পিংকবাস সার্ভিস

সরিয়ে দেওয়া হল কারা মহাপরিদর্শককে

বগুড়ায় আন্তঃজেলা গরুচোর দলের দুই সদস্যের জামিন নামঞ্জুর