ভিডিও বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১৯ আগস্ট, ২০২৬ ০৯:৪৩ পিএম

রাজশাহীতে গণশুনানির আয়োজন হয়রানি কমেছে মানুষের

রাজশাহীতে গণশুনানির আয়োজন হয়রানি কমেছে মানুষের

রাজশাহী প্রতিনিধি: মানুষের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে এবং সাধারণ মানুষের ভোগান্তি কমাতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। তার আন্তরিক ও মানবিক নেতৃত্বে নিয়মিত গণশুনানির আয়োজন করায় সরকারি সেবা পেতে এখন আর হয়রানির শিকার হতে হচ্ছে না সাধারণ মানুষকে।

সরাসরি জেলা প্রশাসকের কাছে সমস্যার কথা বলে তাৎক্ষণিক সমাধান পাওয়ায় দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে এ গণশুনানি। স্বচ্ছতা ও জবাবদিহির মাধ্যমে জনসেবা নিশ্চিত করায় জেলাবাসীর কাছে তিনি হয়ে উঠেছেন ভরসার প্রতীক।

আজ বুধবার (১৯ আগস্ট) জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত গণশুনানিতে সভাপতিত্ব করেন রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। এ সময় তিনি বলেন, সাধারণ মানুষের সেবা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য। একজন মানুষ যখন তার সমস্যা নিয়ে প্রশাসনের কাছে আসেন, তখন তার কথা মনোযোগ দিয়ে শোনা এবং বিধি অনুযায়ী যতটা সম্ভব দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া আমাদের নৈতিক দায়িত্ব।

আরও পড়ুন

ভুক্তভোগীরা জানান, আগে বিভিন্ন দপ্তরে ঘুরেও যে কাজ হয়নি, এখন সরাসরি ডিসি স্যারের কাছে বলার কারণে তা দ্রুত নিষ্পত্তি হচ্ছে। ডিসি স্যারের এই উদ্যোগের কারণে আমরা সাধারণ মানুষ সাহস পাচ্ছি।

এখন আর দালাল বা হয়রানির শিকার হতে হয় না। গণশুনানিতে আরও উপস্থিত ছিলেন রাজশাহী জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল হাইসহ জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে গণশুনানির আয়োজন হয়রানি কমেছে মানুষের

রংপুরের গঙ্গাচড়ায় এনএসআই পরিচয়ে বিয়ের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার

অক্টোবর পর্যন্ত যুক্তরাষ্ট্রে ষ্টেজ শো’তে ব্যস্ত রিজিয়া পারভীন

বগুড়ার সোনাতলায় গাঁজাসেবীর ৩ মাস কারাদন্ড

বগুড়ার কাহালুতে করাতকল মালিকের ১০ হাজার টাকা জরিমানা

‘পুরোনো এক আলমারি’তে দিলারা জামানের সঙ্গে মৌ