ভিডিও বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১৯ আগস্ট, ২০২৬ ০৯:০৫ পিএম

বগুড়ায় আন্তঃজেলা গরুচোর দলের দুই সদস্যের জামিন নামঞ্জুর

বগুড়ায় আন্তঃজেলা গরুচোর দলের দুই সদস্যের জামিন নামঞ্জুর

কোর্ট রিপোর্টার : বগুড়ায় আন্তঃজেলা গরু চোর দলের দুই সদস্যের জামিনের আবেদন দায়রা জজ আদালতে নামঞ্জুর করা হয়েছে। তারা হলো-শিবগঞ্জ উপজেলার জামুরহাট সরদার পাড়ার মৃত হায়দার আলীর ছেলে সবুজ এবং জামুরহাটের তোজাম্মেল সরকারের ছেলে আব্দুল আলীম। আজ বুধবার (১৯ আগস্ট) বগুড়ার ভারপ্রাপ্ত দায়রা জজ কৌশিক আহাম্মদ খোন্দকার ওই আসামিদের জামিনের আবেদন নামঞ্জুর করেন।

উল্লেখ্য, শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের ধরমোকাম নামাপাড়ার তোজাম্মেল হকের ছেলে জাহাঙ্গীর হোসাইনের গোয়াল ঘর হতে গত ৩০ মার্চ আনুমানিক রাত ৪টায় চোরেরা ৭ লাখ টাকা মূল্যের ৪টি গাভী চুরি করে নিয়ে যায়।

পরের দিন কৃষ্ণপুর নামাপাড়ার জনৈক কল্যাণের চালের ব্যবসা প্রতিষ্ঠানের সিসি ক্যামেরায় দেখা যায় যে, ওই গরুগুলো রাত ৩টা ৩৭ মিনিটে এজাহারনামীয় আসামি শফিকুল ও রঞ্জুসহ তাদের সহযোগী আসামিরা নম্বরবিহিন মহেন্দা গাড়িতে করে চুরি করে নিয়ে যায় এবং এজাহারনামীয় ওই চোরেরা মোটরসাইকেলযোগে বাড়িতে ফিরে যায়।

আরও পড়ুন

জামিনের আবেদন নামঞ্জুরকৃত আসামি সবুজের বিরুদ্ধে বিভিন্ন থানায় ৬টি মামলা এবং আব্দুল আলীমের বিরুদ্ধে ১০টি মামলা রয়েছে। মামলাটি পরিচালনা করেন বাদি রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পিপি এড. টিএম তারিকুল ইসলাম সাচ্চু এবং আসামি এড. সিহাব উদ্দিন সোহেল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় আন্তঃজেলা গরুচোর দলের দুই সদস্যের জামিন নামঞ্জুর

কুড়িগ্রামের রাজারহাটে বাসের ধাক্কায় মাদ্রাসাছাত্র নিহত

দর্শকের ভালোবাসায় সিক্ত মিলি বাশার

বগুড়ার শিবগঞ্জে বার্মিজ চাকুসহ যুবক আটক

২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার

বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল, চাইলেন দলীয় এমপিদের ভোট