ভিডিও বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১৯ আগস্ট, ২০২৬ ০৭:৩৯ পিএম

বগুড়ার শেরপুরে প্রিন্স সুপার আইসক্রিমের ১ লাখ টাকা জরিমানা

বগুড়ার শেরপুরে প্রিন্স সুপার আইসক্রিমের ১ লাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার : বগুড়ার শেরপুর উপজেলার বাগড়া কলোনী, কুসুম্বি এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশ এবং নিষিদ্ধ রাসায়নিক উপাদান ব্যবহার করে আইসক্রিম প্রস্তুত করার অপরাধে ‘প্রিন্স সুপার আইসক্রিম’ কারখানাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

আজ বুধবার (১৯ আগস্ট) দুপুর ১২টা থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহরাব হোসেন।

অভিযানকালে কারখানাটিতে বেশ কিছু অনিয়ম ধরা পড়ে। এর মধ্যে রয়েছে আইসক্রিম তৈরিতে নিষিদ্ধ রাসায়নিক ঘনচিনি (সোডিয়াম সাইক্লামেট) ও ক্ষতিকর নিষিদ্ধ রং ব্যবহার, অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিমের ‘কোন কাপ’ প্রস্তুত করা এবং কোনো রকম নিবন্ধন ছাড়াই শিশুখাদ্য তৈরি।

আরও পড়ুন

এ ছাড়াও ফ্রিজে সংরক্ষিত বিপুল পরিমাণ ক্ষতিকর আইসক্রিম জনসম্মুখে জব্দ করে ধ্বংস করা হয়। নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর সংশ্লিষ্ট ধারা লঙ্ঘনের দায়ে প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মো. শিহাব উদ্দিন (৪৮) দোষ স্বীকার করায় তাকে ১ লাখ টাকা জরিমানা করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন বগুড়া জেলার নিরাপদ খাদ্য অফিসার মো. রাসেল এবং শেরপুর উপজেলার দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক তাহমিনা আক্তারসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশের ঊর্ধ্বতন ১৩ কর্মকর্তা বদলি

বগুড়া মহানগর জামায়াতের দায়িত্বশীল সমাবেশ

বগুড়ায় জীবন-মৃ/ত্যু/র সন্ধিক্ষণে ১০ বছরের সাজিদ : দরকার আর্থিক সহায়তা

হিমাগারে রাখা আলু নিয়ে বিপাকে জয়পুরহাট পাঁচবিবির কৃষক-ব্যবসায়ী

সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য সরকারের জরুরি নির্দেশনা

বগুড়ার শেরপুরে প্রিন্স সুপার আইসক্রিমের ১ লাখ টাকা জরিমানা