ভিডিও বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১৯ আগস্ট, ২০২৬ ০৬:৫৪ পিএম

কিশোরগঞ্জে পাকুন্দিয়ায় ট্রাকের ধাক্কায় স্বামী-স্ত্রী নিহত

কিশোরগঞ্জে পাকুন্দিয়ায় ট্রাকের ধাক্কায় স্বামী-স্ত্রী নিহত

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশা দুমড়েমুচড়ে গিয়ে এক দম্পতি নিহত হয়েছেন। এই ঘটনায় তাদের মেয়েসহ আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।

আজ বুধবার(১৯ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার সুখিয়া বাজারসংলগ্ন বড় আজলদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন পাকুন্দিয়া উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের কাগারচর গ্রামের নূর মিয়া (৬০) ও তার স্ত্রী আনোয়ারা বেগম (৫০)। দুর্ঘটনায় আহতরা হলেন তাদের মেয়ে মর্জিনা বেগম (৩৫), যাত্রী মো. মাহিন (১৭) এবং অটোরিকশাচালক মো. জাহাঙ্গীর (৩৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকালে নূর মিয়া পরিবারসহ অটোরিকশায় করে কিশোরগঞ্জ শহরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বড় আজলদী এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে রাস্তার পাশে খাদে ছিটকে পড়ে।

আরও পড়ুন

খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক নূর মিয়া ও তার স্ত্রীকে মৃত ঘোষণা করেন। আহত অন্য তিনজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান জানান, নিহত স্বামী-স্ত্রীর মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। দুর্ঘটনাকবলিত যান দুটি উদ্ধারের পাশাপাশি এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে পাকুন্দিয়ায় ট্রাকের ধাক্কায় স্বামী-স্ত্রী নিহত

‘গোলাপি বাস’ নিয়ে মুখ খুললেন সাদিয়া আয়মান

সিরাজগঞ্জে অনুমোদনহীন বেকারিতে জরিমানা

চলতি মাসেই চালু হচ্ছে প্রবাসী কার্ড: নুরুল হক নুর

প্রাণ গ্রুপে জনবল নিয়োগ, ৪৫ বছর বয়সেও আবেদনের সুযোগ

ঢাকার বৈদ্যুতিক অবকাঠামো শক্তিশালী করতে ৬২৭ কোটি টাকা ব্যয় বাড়ছে