জয়পুরহাটের পাঁচবিবিতে ওড়না পেঁচিয়ে তরুণীর আত্মহত্যা
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়নের কাঁচনা গ্রামে পূর্ণিমা বেগম (২২) নামে এক তরুণী ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় নিজ শয়নকক্ষে এ ঘটনা ঘটে। নিহত পূর্ণিমা বেগম কাঁচনা গ্রামের মো. কাসেম আলীর মেয়ে।
স্থানীয় ইউপি সদস্য মনোয়ার হোসেন জানান, পারিবারিক বিষয় নিয়ে গতকাল মঙ্গলবার বিকেলে মায়ের সঙ্গে পূর্ণিমার বাকবিতণ্ডা হয়। পরে তিনি নিজ শয়নকক্ষে গিয়ে দরজা বন্ধ করে দিয়ে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। সন্ধ্যা গড়িয়ে গেলেও ঘরের দরজা না খোলায় পরিবারের লোকজন দরজায় ধাক্কাধাক্কি করেন।
তাতেও দরজা না খোলায় পরে ঘরের ওপর দিয়ে গিয়ে ভেতরে পূর্ণিমাকে ওড়না পেঁচানো অবস্থায় দেখতে পান তারা। খবর পেয়ে পাঁচবিবি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
আরও পড়ুনপাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) তামবিরুল ইসলাম বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালের মর্গে পাঠিয়েছে।ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।
মন্তব্য করুন




_medium_1787142807.jpg)
_medium_1787140486.jpg)

_medium_1787136779.jpg)
