ভিডিও বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১৯ আগস্ট, ২০২৬ ০৬:৪০ পিএম

সিরাজগঞ্জে অনুমোদনহীন বেকারিতে জরিমানা

সিরাজগঞ্জে অনুমোদনহীন বেকারিতে জরিমানা

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে অনুমোদনহীন দুই বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশে পাউরুটি ও বিস্কুটসহ বিভিন্ন খাদ্যপণ্য উৎপাদন এবং বিক্রির দায়ে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

গতকাল মঙ্গলবার বিকেলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেলে শেখের নেতৃত্বে উপজেলার সলঙ্গা বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা, বেকারি মালিক সমিতির নেতারা এবং র‌্যাব-১২ ও ব্যাটালিয়ন আনসারের সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

অর্থদণ্ডপ্রাপ্ত প্রতিষ্ঠান দু’টি হলো- মতি বেকারি অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরি ও আলমিন ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরি।
মো. সোহেল শেখ জানান, এসব অনিয়মে মতি বেকারি অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরির ব্যবস্থাপক হিরা সরদারকে ৫০ হাজার টাকা ও আলমিন ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরির মালিক মো. জিল্লুর রহমান সরকারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জে অনুমোদনহীন বেকারিতে জরিমানা

চলতি মাসেই চালু হচ্ছে প্রবাসী কার্ড: নুরুল হক নুর

প্রাণ গ্রুপে জনবল নিয়োগ, ৪৫ বছর বয়সেও আবেদনের সুযোগ

ঢাকার বৈদ্যুতিক অবকাঠামো শক্তিশালী করতে ৬২৭ কোটি টাকা ব্যয় বাড়ছে

হাসিনার পক্ষে যাই করা হোক দেশের মানুষ মানবে না : সানজিদা ইসলাম তুলি

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০১৮