ভিডিও বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১৯ আগস্ট, ২০২৬ ০১:৫০ পিএম

গান বাজানোকে কেন্দ্র করে পুলিশ-মাদরাসা ছাত্রদের সংঘর্ষে আহত ৩০

গান বাজানোকে কেন্দ্র করে পুলিশ-মাদরাসা ছাত্রদের সংঘর্ষে আহত ৩০

মফস্বল ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ লাইন্সে সাংস্কৃতিক অনুষ্ঠানে উচ্চ স্বরে গান বাজানোকে কেন্দ্র করে পুলিশ ও মাদরাসা ছাত্রদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। উত্তপ্ত পরিস্থিতিতে পণ্ড হয়ে যায় জেলা পুলিশের সাংস্কৃতিক অনুষ্ঠান।

গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের লাঠিচার্জ এবং উভয়পক্ষের পাল্টাপাল্টি ধাওয়ায় শিক্ষার্থী ও পুলিশসহ অন্তত ৩০ জন আহত হন। আহতদের জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ, মাদরাসার শিক্ষার্থী ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আব্দুল কুদ্দুস চৌধুরীর আগমন উপলক্ষে রাতে পুলিশ লাইন্সের ভেতরে জেলা পুলিশের উদ্যোগে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ডিআইজি অনুষ্ঠান উপভোগ করে চলে যাওয়ার পরও সাংস্কৃতিক অনুষ্ঠানটি চলছিল। এসময় উচ্চ স্বরে গান বাজানোয় আশপাশের মাদরাসার শিক্ষার্থীরা পুলিশ লাইন্সের ভেতরে গিয়ে শব্দ কমাতে বলেন। এ নিয়ে পুলিশ ও মাদরাসাছাত্রদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে শতাধিক শিক্ষার্থী পুলিশ লাইন্সের ভেতরে ঢুকলে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে। এসময় মাদরাসাছাত্ররাও ইটপাটকেল ছুড়তে শুরু করে।

আরও পড়ুন

দারুল আরকাম ইসলামিয়া মাদরাসার কয়েকজন শিক্ষার্থী জানান, পরদিন তাদের পরীক্ষা ছিল। উচ্চ স্বরে গান বাজানোয় তাদের পড়ালেখায় ব্যাঘাত ঘটছিল। তাই প্রথমে তারা কয়েকজন ভেতরে গিয়ে শব্দ কমাতে অনুরোধ করেন। কিছু সময় শব্দ কমালেও পরে আবার বাড়িয়ে দেয়। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে পুলিশ তাদের ওপর লাঠিচার্জ করে । তারা এ ঘটনার বিচার দাবি করেছেন। অন্যথায় আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গান বাজানোকে কেন্দ্র করে পুলিশ-মাদরাসা ছাত্রদের সংঘর্ষে আহত ৩০

বাংলাদেশের কাছে লজ্জার হার মানতে পারছেন না অজি কোচ

ইরানে ড্রোন-ক্ষেপণাস্ত্রের সরঞ্জাম ও বিস্ফোরক পাঠিয়েছে রাশিয়া 

বগুড়ায় বিশ্ব আলোকচিত্র দিবস পালন

উত্তরাঞ্চলের বাতিঘর: দৈনিক করতোয়ার ৫১ বছর আর আমার একটা গল্প

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি খুবই ‘রূঢ় ও অহংকারী’ : বীণা সিক্রি