রাজশাহী বিভাগীয় কমিশনারকে প্রত্যাহার
রাজশাহী বিভাগীয় কমিশনার ড. এ এন এম বজলুর রশীদকে তার পদ থেকে প্রত্যাহার করেছে সরকার। পরবর্তী পদায়নের জন্য তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। তিনি বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা।
একই সঙ্গে নাটোর, গাইবান্ধা ও রংপুরের জেলা প্রশাসককেও নিজ নিজ পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। তারা হলেন—নাটোরের ডিসি আসমা শাহীন, গাইবান্ধার ডিসি মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা এবং রংপুরের ডিসি মোহাম্মদ রুহুল আমিন।
আরও পড়ুনপ্রজ্ঞাপনে বলা হয়েছে, পরবর্তী পদায়নের জন্য চার কর্মকর্তাকেই জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক







