তেজগাঁওয়ে পুলিশ-অটোরিকশা চালকরা মুখোমুখি, ইটপাটকেল নিক্ষেপ
রাজধানীর তেজগাঁওয়ে ব্যাটারিচালিত অটোরিকশার অবৈধ চার্জিং ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে পুলিশ ও চালকদের মধ্যে উত্তেজনা ছড়িয়েছে। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।
মঙ্গলবার (১৮ আগস্ট) দিবাগত রাতে তেজগাঁও থানা জোনের আশপাশে এ ঘটনা ঘটে।
জানা গেছে, অবৈধ বিদ্যুৎ ব্যবহার করে অটোরিকশার ব্যাটারি চার্জ দেওয়ার অভিযোগে পুলিশ ব্যাটারি জব্দ করছে। পাশাপাশি ডিপিডিসি ও ডেসকোর সহায়তায় অবৈধ চার্জিং লাইন বিচ্ছিন্ন করা হচ্ছে।
স্থানীয় সূত্র জানায়, তেজগাঁও জোনের আশপাশে বেশ কিছু অটোরিকশাচালক অবৈধ সংযোগের মাধ্যমে ব্যাটারি চার্জ দিয়ে আসছিলেন। এসব সংযোগ বন্ধে ট্রাফিক বিভাগের অভিযান শুরু হলে চালকদের সঙ্গে পুলিশের উত্তেজনা তৈরি হয়।
আরও পড়ুনপরে চালকদের সঙ্গে পুলিশের মুখোমুখি অবস্থান সৃষ্টি হলে ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে অবস্থান নেয়।
এদিকে অবৈধ বিদ্যুৎ সংযোগ ও অনুমোদনহীন অটোরিকশার বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক








_medium_1787065840.jpg)