বাংলাদেশের কাছে লজ্জার হার মানতে পারছেন না অজি কোচ
স্পোর্টস ডেস্ক : ডারউইনে প্রথম টেস্টে বাংলাদেশের কাছে ৯ উইকেটের লজ্জার হার মেনে নিতে পারছেন না অস্ট্রেলিয়ার প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড।
অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমকে ম্যাকডোনাল্ড জানান, এমন হার মেনে নেওয়া কঠিন। আমরা আমাদের স্ট্যান্ডার্ড ধরে রাখতে পারিনি। আইসিসি টেস্ট র্যাংকিং ও চলমান টেস্ট চ্যাম্পিয়নশিপের শীর্ষ দল অস্ট্রেলিয়া। এরমধ্যে আবার ঘরের মাঠে সুবিধা নিয়ে বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলতে নামে অজিরা। কিন্তু মাঠের লড়াইয়ে বাংলাদেশের সামনে একেবারেই নিষ্প্রভ ছিল স্বাগতিকরা।
টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে টেস্টের প্রথম দিন বাংলাদেশ পেসার হাসান মাহমুদের ৬ উইকেটে ১৯৮ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। ব্যাটারদের ব্যর্থতার পর বোলাররাও নিজেদের খোলস থেকে বের হতে পারেননি। সেই সুযোগে ৪২৮ রানের বড় সংগ্রহ নিয়ে ২২৮ রানের লিড নেয় বাংলাদেশ। বড় ব্যবধানে পিছিয়ে পড়ে তৃতীয় দিন শেষে ইনিংস হারের শঙ্কায় পড়ে অস্ট্রেলিয়া। কিন্তু ক্যামেরন গ্রিনের লড়াকু শতকে কোনো মতে ইনিংস হার এড়াতে পারে অজিরা। দ্বিতীয় ইনিংসে ২৮৪ রান করে বাংলাদেশকে মাত্র ৫৭ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় অস্ট্রেলিয়া। সেই লক্ষ্য হেসেখেলে স্পর্শ করে অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের স্বাদ পায় বাংলাদেশ।
অস্ট্রেলিয়া দলের এমন পারফরম্যান্স হতাশ ও অবাক করেছে কোচ ম্যাকডোনাল্ডকে। তিনি বলেন, ‘এই টেস্টে আমরা খুব বাজে ক্রিকেট খেলেছি। এ ধরণের উইকেটে দুই ইনিংস মিলিয়ে ৫শ’ রানের কম করার মানে হচ্ছে, আমাদের অবশ্যই অনেক উন্নতি করতে হবে। এটা মেনে নেওয়া কঠিন। আমরা নিজেদের স্ট্যান্ডার্ড ধরে রাখতে পারিনি।’ বাংলাদেশের কাছে হারে অস্ট্রেলিয়ার একাদশ নিয়ে সমালোচনা তুঙ্গে। কিন্তু সেই সমালোচনায় গা ভাসাতে চান না ম্যাকডোনাল্ড। তিনি বলেন, ‘একটা ম্যাচ হারলেই আবেগপ্রবণ হয়ে সব বদলে ফেলা খুব সহজ কাজ। কিন্তু আমরা সেভাবে সিদ্ধান্ত নিতে চাই না। দল নিয়ে ঠাণ্ডা মাথায় চিন্তা করব। কোন পরিকল্পনায় খেললে দল সাফল্য পাবে। দলে পরিবর্তন আনলে যদি সাফল্য আসে তবে সেই পথেও হাঁটবো আমরা।’
আরও পড়ুনদ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়াকে জয়ের ধারায় দেখতে মুখিয়ে আছেন ম্যাকডোনাল্ড। তবে কাজটা সহজ হবে না বলে স্বীকার করেছেন তিনি, ‘প্রথম টেস্ট অতীত হলেও, ওই ম্যাচ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। আমার বিশ্বাস ভুল শুধরে নিয়ে পরের টেস্টেই দল সাফল্যের ধারায় ফিরবে। তবে কাজটি সহজ হবে না। কারণ বাংলাদেশ দল এখন অনেক বেশি আত্মবিশ্বাসী এবং দুর্দান্ত ছন্দে আছে। এমন দলকে হারাতে হলে শতভাগ ভালো ক্রিকেট খেলতে হবে।’
বাংলাদেশের কাছে টেস্ট সিরিজ হার এড়ানোর মিশন নিয়ে আগামী ২২ আগস্ট থেকে ম্যাকাইয়ে দ্বিতীয় ও শেষ ম্যাচ খেলতে নামবে অস্ট্রেলিয়া।
মন্তব্য করুন

_medium_1787120307.jpg)


_medium_1787062205.jpg)
_medium_1787039302.jpg)
_medium_1787034126.jpg)
_medium_1787125544.jpg)
_medium_1787125351.jpg)
_medium_1787123341.jpg)