সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান জানান, প্রশাসনের অনুমতি ছাড়া ছাত্র-জনতার ব্যানারে বিক্ষোভ মিছিলের আয়োজন করেন মাহদীসহ তার লোকজন।
আটকের ২১ ঘণ্টা পর মুচলেকায় ছাড়া পেলেন মাহদীসহ ৩ জন
হবিগঞ্জে পুলিশের হাতে আটকের ২১ ঘণ্টা পর অবশেষে থানা থেকে ছাড়া পেয়েছেন ‘বানিয়াচং থানা কিন্তু আমরা পুড়িয়ে দিয়েছিলাম, এসআই সন্তোষকে কিন্তু জ্বালাই দিয়েছিলাম’-এমন বক্তব্য দিয়ে আলোচনায় আসা জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (বৈছাআ) সদস্যসচিব মাহদী হাসানসহ তিনজন।
আজ মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর ২টায় মুচলেকা নিয়ে তাদের পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।মাহদী ছাড়াও ছাড়া পাওয়া অন্য দুজন হলেন- বৈছাআ নেতা মির্জা সুমন ও মো. রাকিব।
এর আগে সোমবার (১৭ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে হবিগঞ্জ শহরের কোর্ট মসজিদ এলাকা থেকে প্রশাসনের বাধা উপেক্ষা করে বিক্ষোভ মিছিল ও বিশৃঙ্খলা তৈরির চেষ্টার অভিযোগে মাহদী হাসানসহ তিনজনকে আটক করে পুলিশ।
পরে তাদের সদর মডেল থানায় নিয়ে যাওয়া হয়।
আরও পড়ুনমন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1787056030.jpg)
_medium_1787055577.jpg)
_medium_1787054571.jpg)
_medium_1787053544.jpg)
_medium_1787051677.jpg)
_medium_1787050884.jpg)

_medium_1787042745.jpg)
