ভিডিও সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১৭ আগস্ট, ২০২৬ ১১:০৯ পিএম

শেখ মুজিবুরকে নিয়ে পোস্ট দেওয়ায় রাজশাহীতে কলেজ শিক্ষিকা বরখাস্ত

শেখ মুজিবুরকে নিয়ে পোস্ট দেওয়ায় রাজশাহীতে কলেজ শিক্ষিকা বরখাস্ত

রাজশাহী প্রতিনিধি: ১৫ আগস্ট উপলক্ষে শেখ মুজিবুর রহমানকে নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগে রাজশাহীর চারঘাট উপজেলার নন্দনগাছী কলেজের প্রভাষক সোহেলী আক্তারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ সোমবার (১৭ আগস্ট) কলেজ গভর্নিং বডির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সোহেলী আক্তার নন্দনগাছী কলেজের গার্হস্থ্য অর্থনীতি বিষয়ের প্রভাষক। গত শনিবার নিজের ফেসবুক আইডিতে ‘গভীর শোক’ লেখা একটি ফটোকার্ড পোস্ট করেন তিনি। ওই ফটোকার্ডে শেখ মুজিবুর রহমানের ছবিও ছিল। পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, ‘বিনম্র শ্রদ্ধা’।

গত রোববার কলেজে গিয়ে অধ্যক্ষের কাছে মৌখিকভাবে ছুটি নেন সোহেলী আক্তার। ওই দিন তার ফেসবুক পোস্টটি কলেজের শিক্ষার্থী ও স্থানীয়দের নজরে আসে। পরে রাতে নন্দনগাছী কলেজ ছাত্রদল ও জুলাই যোাদ্ধারা অভিযুক্ত ওই শিক্ষিকার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিলের ঘোষণা দেয়। আজ সোমবার (১৭ আগস্ট) সকালে ওই কলেজের শিক্ষার্থীসহ ছাত্রদলের নেতাকর্মী ও জুলাই যোদ্ধারা কলেজে একত্রিত হয়ে সোহেলী আক্তারের স্থায়ী বহিষ্কার ও তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

আরও পড়ুন

পরে কলেজ গভর্নিং বডির জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় তাকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়। 
কলেজের অধ্যক্ষ ওয়াহেদুল ইসলাম বলেন, প্রভাষক সোহেলী আক্তার কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের প্রধানকে নিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন। প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে কেউ এ ধরণের রাষ্ট্রবিরোধী পোস্ট দিতে পারেন না। তাই কলেজের শৃঙ্খলা রক্ষার জন্য তাকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কলেজ গভর্নিং বডির সভাপতি ও চারঘাটের নিমপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, সর্বসম্মতিক্রমে তাকে সাময়িক বরখাস্ত করেছি। প্রভাষক সোহেলী আক্তার বলেন, আমাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে কিনা কিছুই জানিনা। তবে আমার কী দোষ, সেটাও তো জানি না। গত রোববার ছুটি নিয়ে এসেছি আজকে কি হয়েছে জানিনা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ে পৃথক ঘটনায় শিশুসহ তিনজনের মৃত্যু

শেখ মুজিবুরকে নিয়ে পোস্ট দেওয়ায় রাজশাহীতে কলেজ শিক্ষিকা বরখাস্ত

বগুড়ায় ইউপি মেম্বার রাব্বি গ্রেফতার

দিনাজপুরের ঘোড়াঘাটে ১ হাজার ১৩৭ পিস ইয়াবাসহ দুইজন গ্রেফতার

শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : আহসানুল তৈয়ব জাকির

বগুড়ায় শূন্য জনবলে ধূসর পাটের সোনালী স্বপ্ন