ভিডিও সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১৭ আগস্ট, ২০২৬ ০৪:৩১ পিএম

কিশোরগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন

কিশোরগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন

কিশোরগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলে মো. সেলিমকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
 
আজ সোমবার (১৭ আগস্ট) সকালে কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক সুপ্রিয়া রহমান এ রায় ঘোষণা করেন।
 
দণ্ডপ্রাপ্ত ছেলেকে এক লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি সেলিম আদালতে অনুপস্থিত ছিলেন।
 
অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় মামলার অন্য ৪ আসামি নিহতের স্ত্রী মোছা. আছিয়া খাতুন, ছেলে মো. জাবেদ ও পুত্রবধূ মোছা. ময়না খাতুনকে বেকসুর খালাস দেন আদালত।
মামলার বিবরণে জানা গেছে, ২০১৫ সালের ৩০ জুলাই রাতে পারিবারিক বিরোধের জের ধরে কিশোরগঞ্জ সদর উপজেলার স্বল্পযশোদল ভুবিরচর গ্রামের আবু বাক্কার সিদ্দিককে ঘুমন্ত অবস্থায় ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে তাকে হত্যা করা হয়। 
 
এ ঘটনায় নিহতের ছোট ভাই মো. আবু হানিফ বাদী হয়ে ৫ জনকে আসামি করে কিশোরগঞ্জ মডেল থানায় মামলা একটি দায়ের করেন। দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে আদালত আসামি মো. সেলিমের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় এ রায় দেন। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন

হল অফিস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা শিক্ষার্থীদের

শ্রীপুরের জঙ্গলে ১২ ঘোড়ার মাথা-চামড়া-নাড়িভুঁড়ি উদ্ধার, মাংস উধাও

স্মিথের সঙ্গে লিটনের কথার লড়াই, স্টাম্প মাইকে যা শোনা গেল

হামের উপসর্গে আরও ৭ মৃত্যু

ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ, যান চলাচল ব্যাহত