ভিডিও সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১৭ আগস্ট, ২০২৬ ০৩:৫১ পিএম

মেহেরপুরের গাংনীতে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে শিশুর মৃত্যু

মেহেরপুরের গাংনীতে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে শিশুর মৃত্যু

মেহেরপুরের গাংনীতে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে অসুস্থ হয়ে তানভীর আহমেদ (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

আজ সোমবার (১৭ আগস্ট) ভোররাত ৪টার দিকে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত তানভীর আহমেদ মেহেরপুরের গাংনী থানাধীন আনন্দবাস গ্রামের রাশিদুল ইসলামের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, রোববার দিবাগত রাত ৩টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে তানভীর। ঘুমের মধ্যে সাপে কামড় দিলেও বিষয়টি তাৎক্ষণিকভাবে বুঝতে পারেননি পরিবারের সদস্যরা। পরে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয়।

আরও পড়ুন

তানভীরের বাবা রাশিদুল ইসলাম বলেন, ঘুমের মধ্যে সাপে কামড় দিয়েছে, এটা আমরা বুঝতে পারিনি। পরে অসুস্থ হয়ে পড়লে দ্রুত ছেলেকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসি। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. গোলাম মোর্শেদ বলেন, হাসপাতালে আসার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। আমরা তাকে মৃত অবস্থায় পেয়েছি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেহেরপুরের গাংনীতে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে শিশুর মৃত্যু

নেতানিয়াহুর নির্বাচনি পোস্টারে খামেনি-এরদোয়ান-মামদানির ছবি!

আইনশৃঙ্খলার উন্নতি হয়েছে, তবে জনপ্রত্যাশা পূরণ হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী

রোনালদোর বিয়ের আগমুহূর্তে খবরটি জেনেছিল তার পরিবার!

এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’, অপরিবর্তিত থাকছে ০১৬ নম্বর ও সব সেবা

মধ্যরাতে ঢাবির হলে দুই পক্ষের সংঘর্ষ, তদন্ত কমিটি গঠন