ভিডিও সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১৭ আগস্ট, ২০২৬ ০৪:০২ পিএম

স্মিথের সঙ্গে লিটনের কথার লড়াই, স্টাম্প মাইকে যা শোনা গেল

স্মিথের সঙ্গে লিটনের কথার লড়াই, স্টাম্প মাইকে যা শোনা গেল

স্পোর্টস ডেস্ক : ডারউইন টেস্টে সেটা তৃতীয় দিনের ঘটনা। ফক্স ক্রিকেটের স্টাম্প মাইক্রোফোনে স্টিভেন স্মিথ ও লিটন দাসের মধ্যে ছোট্ট এককথার লড়াই ধরা পড়ে। অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ইতিহাস গড়ায় তখন বাধা হিসেবে ক্রিজে দাঁড়িয়ে ছিলেন স্মিথ। ডারউইনে চতুর্থ দিনে বাংলাদেশ ৯ উইকেটে জেতে। 

আগের দিন স্মিথ ও লিটনের মধ্যে সেই কথার লড়াইকে বাংলাদেশ দলের নির্ভীক মানসিকতার প্রতীক বলে মনে করছে ফক্স ক্রিকেট। অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে দলকে বিপদ থেকে উদ্ধারের চেষ্টা করছিলেন স্মিথ। তাইজুল ইসলামের একটি বল স্মিথের লেগ সাইড দিয়ে জমা পড়ে উইকেটকিপার লিটনের গ্লাভসে। আউটের আবেদন করেন লিটন। কিন্তু আম্পায়ার আউট দেননি।

বাংলাদেশ তখন রিভিউ নেবে কি না, তা নিয়ে দোটানায় ছিল। সে মুহূর্তে স্মিথকে বলতে শোনা যায়, ‘নিয়ে নাও। যাও, রিভিউ নাও। ব্যবহার করো। আরেকটা রিভিউ নষ্ট করো। যা খুশি করো।’ বাংলাদেশ শেষ পর্যন্ত রিভিউ না নেওয়ার সিদ্ধান্ত নেয়। উইকেটের পেছনে থাকা লিটন তখন স্মিথকে বলেন, ‘তুমি ব্যাট করো। শুধু ব্যাট করো।’ স্মিথের পাল্টা জবাব, ‘আমি ব্যাট করছি।’ লিটন আবারও বলেন, ‘শুধু ব্যাট করো।’ এবার স্মিথ কিছুটা জোরের সঙ্গেই জবাব দেন,  ‘না, আমি যা চাই তা-ই করব, আমি যা চাই তা করতে পারি।’

আরও পড়ুন

কিন্তু স্মিথ ক্রিজে যেটা চেয়েছিলেন, সেটা পারেননি। ব্যক্তিগত ৪৪ রানে মেহেদী হাসান মিরাজের বলে আউট হয়ে যান। তবে কথার সেই লড়াই বলে দেয়, ডারউইনে অস্ট্রেলিয়ার ঘরের মাটিতে টেস্ট জয়ে বাংলাদেশ দল কতটা আত্মবিশ্বাসী ছিল। ফক্স ক্রিকেটের ধারাভাষ্যে সাবেক অস্ট্রেলিয়ান পেসার ব্রেন্ডন জুলিয়ান এই ঘটনাটি আলাদা করে তুলে ধরেন। তার ভাষায়, ‘বাংলাদেশ লড়াইয়ের জন্য পুরোপুরি প্রস্তুত ছিল। ছোট্ট একটা বাগ্বিতণ্ডা হয়েছিল। আমার মনে হয়, স্টিভ স্মিথ একটু বাগ্যুদ্ধ করে খেলার মধ্যে প্রভাব বিস্তার করার চেষ্টা করেছিলেন।’

সাবেক অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নারের চোখে ঘটনাটি ‘অবিশ্বাস্য’। তার ভাষায়, ‘লিটন স্মিথের সঙ্গে ওই ছোট্ট কথার লড়াইয়ে জড়িয়ে পড়ার পর পুরো ইনিংসে তারা আর চুপ থাকেননি। এটা অবিশ্বাস্য। নিজেদের ওপর বিশ্বাসটা ছিল তাদের, ক্ষুধার্ত ছিল।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্মিথের সঙ্গে লিটনের কথার লড়াই, স্টাম্প মাইকে যা শোনা গেল

হামের উপসর্গে আরও ৭ মৃত্যু

ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ, যান চলাচল ব্যাহত

মেহেরপুরের গাংনীতে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে শিশুর মৃত্যু

নেতানিয়াহুর নির্বাচনি পোস্টারে খামেনি-এরদোয়ান-মামদানির ছবি!

আইনশৃঙ্খলার উন্নতি হয়েছে, তবে জনপ্রত্যাশা পূরণ হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী