ভিডিও সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১৭ আগস্ট, ২০২৬ ০২:৩০ পিএম

ফজরের নামাজের সময় সেজদায় ইমামের মৃত্যু

ফজরের নামাজের সময় সেজদায় ইমামের মৃত্যু

মফস্বল ডেস্ক : ফজরের সুন্নত নামাজ আদায়ের সময় সেজদায় গিয়ে আর ওঠা হলো না পটুয়াখালীর সদর উপজেলার শ্রীরামপুর বাজার মসজিদের ইমাম হাফেজ মুহাম্মদ আতাউল্লাহর। আজ সোমবার (১৭ আগস্ট) মৌকরন ইউনিয়নের শ্রীরামপুর বাজার মসজিদে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী মুসল্লিরা জানান, প্রতিদিনের মতো আজ ভোরে ফজরের নামাজের প্রস্তুতি নেন আতাউল্লাহ। সুন্নত নামাজের দ্বিতীয় রাকাতে সেজদায় যাওয়ার পর দীর্ঘ সময়েও তিনি না ওঠায় মুসল্লিদের সন্দেহ হয়। পরে কাছে গিয়ে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। আতাউল্লাহ দুমকী উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের তালুকদার বাজারসংলগ্ন এলাকার বাসিন্দা। তার বাবা মাওলানা আব্দুস সালাম। তিনি বাবার একমাত্র সন্তান। পটুয়াখালীর জামিয়া আশরাফিয়া মাদ্রাসায় পড়াশোনা করেছেন আতাউল্লাহ। তার স্ত্রী ও দুই সন্তান রয়েছে।

আরও পড়ুন

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দেড় বছর ধরে শ্রীরামপুর বাজার মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন করছিলেন আতাউল্লাহ। নামাজ পড়ানোর পাশাপাশি স্থানীয়দের সঙ্গে আন্তরিক সম্পর্ক ছিল তার। শান্ত ও নম্র স্বভাবের কারণে মুসল্লিদের কাছেও তিনি ছিলেন প্রিয়। আতাউল্লাহর মামাতো ভাই মহিবুল্লাহ বলেন, আতাউল্লাহ তার বাবার একমাত্র সন্তান ছিলেন। তার দুটি ছোট সন্তান রয়েছে। পরিবারের জন্য তিনি ছিলেন খুবই গুরুত্বপূর্ণ। ছোট সন্তানদের রেখে এভাবে চলে যাওয়ায় স্বজনেরা খুব কষ্ট পেয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফজরের নামাজের সময় সেজদায় ইমামের মৃত্যু

সব জল্পনার অবসান ঘটিয়ে বার্সায় যাচ্ছেন রদ্রি 

মার্কিন সেনা হত্যা করলে ৩০ হাজার ডলার পুরস্কার ঘোষণা

ভারি বৃষ্টিতে আবারও জলাবদ্ধতায় চট্টগ্রাম

ইউক্রেনের ভয়াবহ হামলায় রাশিয়ায় নিহত ৭

নওগাঁর আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু