ভিডিও সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১৭ আগস্ট, ২০২৬ ০১:০৯ পিএম

নাটোরের সিংড়ায় চলনবিলে বিদ্যুৎপৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু

নাটোরের সিংড়ায় চলনবিলে বিদ্যুৎপৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু

সিংড়া (নাটোর) প্রতিনিধি : নাটোরের সিংড়া উপজেলার চলনবিলে বৈদ্যুতিক তারে নৌকার লগির স্পর্শ লেগে মো. ফরহাদ আলী (৪৫) নামের এক খড় ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

আজ সোমবার (১৭ আগস্ট) সকাল পৌনে ৯টার দিকে উপজেলার ডাহিয়া ইউনিয়নের শহরবাড়ী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফরহাদ আলী একই উপজেলার কাউয়াটিকড়ী গ্রামের আতাহার আলীর ছেলে। পেশায় তিনি একজন খড় ব্যবসায়ী ছিলেন।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বর্ষাকালে চলনবিলে মানুষ তাদের সংরক্ষিত বোরো ধানের খড় (স্থানীয় ভাষায় পোয়াল) বিক্রি শুরু করেন। এসময় কিছু খড় ব্যবসায়ী চলনবিলের বিভিন্ন গ্রাম থেকে খড় কিনে নৌকায় করে গন্তব্যে নিয়ে যান এবং বিক্রি করেন। 

আজ সোমবার সকালে ফরহাদ আলী শহরবাড়ী এলাকা থেকে বোরো ধানের খড় কিনে নৌকায় করে নিজ এলাকায় নিয়ে যাচ্ছিলেন। পথে চলনবিলের ওপর দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারের নিচে দিয়ে যাওয়ার সময় তার হাতে থাকা লগির সাথে তারের স্পর্শ লাগে। এতে  বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।

আরও পড়ুন

খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন ওসি।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরের সিংড়ায় চলনবিলে বিদ্যুৎপৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু

পশ্চিমবঙ্গে হোটেলে ভয়াবহ আগুনে নিহত ৭

তারেক রহমানের ভারত সফর খুব শিগগিরই হওয়া উচিত : দীনেশ ত্রিবেদী

ছয় মাসে খুব একটা সন্তুষ্ট নই, কাজ দৃশ্যমান হতে সময় লাগবে : মীর শাহে আলম

রাজধানীতে ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৬৪

যৌতুকপ্রথা শুধু আইনে নয়, দরকার মানসিকতার পরিবর্তন