পঞ্চগড়ে আনসার ও ভিডিপির ভিডিপি মৌলিক প্রশিক্ষণ শুরু
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে আনসার ও ভিডিপির আয়োজনে ১০ দিন মেয়াদে টিডিপি মৌলিক প্রশিক্ষণ শুরু হয়েছে। আজ রোববার (১৬ আগস্ট) সকালে পঞ্চগড় জেলা আনসার ও ভিডিপি হলরুমে ওই প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ ফরিদ রহমান।
এ সময় সদর উপজেলার প্রশিক্ষক মোহাম্মদ শরিফুল ইসলাম, মহিলা প্রশিক্ষিকা কাশমিরা আক্তারসহ জেলা ও উপজেলার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে পঞ্চগড় পৌরসভা এলাকার ৩২ জন পুরুষ ও ৩২ জন মহিলা আনসার ও ভিডিপি সদস্য অংশগ্রহণ করেছে।
আরও পড়ুনমন্তব্য করুন







