চাঁপাইনবাবগঞ্জে পদ্মার ভাঙনরোধে স্থায়ী বাঁধ নির্মাণ প্রকল্পের উদ্বোধন
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় পদ্মা নদীর ভাঙন রোধে ৪৩ কোটি ৩৯ লাখ টাকা ব্যয়ে ২ দশমিক ৯ কিলোমিটার দীর্ঘ নদী তীর সংরক্ষণ বাঁধ নির্মাণ প্রকল্প উদ্বোধন করা হয়েছে।
গতকাল শনিবার বিকেল ৪টায় আলাতুলি ইউনিয়নের সীমান্তবর্তী পোলাডাঙ্গা বিওপি সংলগ্ন এলাকায় নির্মাণ কাজের উদ্বোধন করেন সদর আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল।
জেলা পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্র জানায়, নদী ভাঙনের কারণে আলাতুলি এলাকা দীর্ঘদিন হুমকির মুখে রয়েছে। এ এলাকার মানুষের জানমাল, বসতবাড়ি, কৃষিজমি ও বিভিন্ন স্থাপনা ভাঙনে বিলীন হবার আশঙ্কা রয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে এসব রক্ষা পাবে বলে আশা করা হচ্ছে।
আরও পড়ুনঅনুষ্ঠানে জেলা পাউবো নির্বাহী প্রকৌশলী এস.এম আহসান হাবীব, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুখলেসুর রহমানসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন







