ভিডিও সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১৭ আগস্ট, ২০২৬ ১২:০৭ এএম

গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভার আবাসিক এলাকায় ময়লার স্তূপ, দুর্গন্ধে অতিষ্ঠ শিক্ষার্থী ও এলাকাবাসী

গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভার আবাসিক এলাকায় ময়লার স্তূপ, দুর্গন্ধে অতিষ্ঠ শিক্ষার্থী ও এলাকাবাসী

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার পলাশবাড়ী পৌর শহরের নুরপুর রোডের নুনিয়াগাড়ি প্রফেসর পাড়া আবাসিক এলাকায় দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লার স্তূপে চরম দুর্ভোগ পোহাচ্ছেন শিক্ষার্থীসহ স্থানীয় বাসিন্দারা।

স্থানীয়দের অভিযোগ, আবাসিক এলাকার গুরুত্বপূর্ণ সড়কের পাশে যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলার কারণে পরিবেশের স্বাভাবিক সৌন্দর্য নষ্ট হওয়ার পাশাপাশি দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি হয়েছে। এতে পথচারী, শিক্ষার্থী ও আশেপাশের বাসিন্দাদের নিয়মিত চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছে। ময়লার স্তূপের কারণে এলাকায় মশা-মাছির উপদ্রবসহ নানা ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। বিশেষ করে শিক্ষার্থী ও শিশুদের স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন তারা।

স্থানীয় বাসিন্দারা দ্রুত ময়লা অপসারণ, নির্দিষ্ট স্থানে বর্জ্য ব্যবস্থাপনা এবং নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতার ব্যবস্থা গ্রহণের জন্য পৌর কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।

আরও পড়ুন

এলাকাবাসীর প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে আবাসিক এলাকাটিকে ময়লা-আবর্জনামুক্ত করে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে দেবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভার আবাসিক এলাকায় ময়লার স্তূপ, দুর্গন্ধে অতিষ্ঠ শিক্ষার্থী ও এলাকাবাসী

চাঁপাইনবাবগঞ্জে পদ্মার ভাঙনরোধে স্থায়ী বাঁধ নির্মাণ প্রকল্পের উদ্বোধন

পঞ্চগড়ে আনসার ও ভিডিপির ভিডিপি মৌলিক প্রশিক্ষণ শুরু

দৈনিক উত্তর কোণ পত্রিকার ২৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দিনাজপুরের নবাবগঞ্জে সার মজুতের দায়ে ২০ হাজার টাকা জরিমানা

উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় মৎস্য পক্ষের উদ্বোধন