ভিডিও রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১৬ আগস্ট, ২০২৬ ০৬:১৪ পিএম

কন্যা সন্তানের মা হলেন পূজা

কন্যা সন্তানের মা হলেন পূজা

পুত্রের পর কন্যা সন্তানের মা হলেন ভারতীয় অভিনেত্রী পূজা ব্যানার্জি। সামাজিকমাধমে নিজেই একটি ভিডিও পোস্ট করে এই সুখবর দিয়েছেন তিনি। এমনকী ভিডিওতে মেয়ের ঝলকও দেখিয়েছেন তিনি।

পূজার পোস্ট করা ভিডিওতে ভালোবাসা আর শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা।

কিছুদিন আগেই সাধের অনুষ্ঠানে পূজাকে দেখা গিয়েছিল একদম ঐতিহ্যবাহী সাজপোশাকে। গোলাপি রঙের হালকা অর্গানজা শাড়ির সঙ্গে লাল রঙের কাজ করা ওড়না জড়িয়েছিলেন তিনি।

তাদের পরিবারের প্রথা অনুযায়ী পূজার কোলে একটি ছোট্ট মেয়ে পুতুল দেওয়া হয়েছিল, যাকে পরানো ছিল সিল্কের লেহেঙ্গা।

 

পূজার কোলে এই পুতুলটা দেখে অনেকেই তখন মনে করেছিলেন, এবার হয়তো অভিনেত্রীর কোলে কন্যা সন্তান আসবে।

তাই সাধের অনুষ্ঠানের রীতিতেই তারা কন্যা সন্তানের জন্য প্রার্থনা করলেন। অনেক নেটিজেনই আবার মনে করেছিলেন, পূজা আগে থেকেই জেনে গিয়েছেন যে তার মেয়ে হবে। আর সেই কথাই সত্যি হল। পূজার ঘর আলো করে এল কন্যা সন্তান।

 

আরও পড়ুন

এর আগে গত এপ্রিলে সামাজিকমাধ্যম ও ইউটিউব ভ্লগের মাধ্যমে দ্বিতীয়বার মা-বাবা হওয়ার খবরটি পূজা ও কুণাল দম্পতি। 

উল্লেখ্য, ২০২০ সালে করোনার সময়ে সাতপাকে বাঁধা পড়েছিলেন পূজা-কুণাল। সেবছরই তাদের প্রথম সন্তান কৃষিভের জন্ম হয়।

প্রসঙ্গত, ‘চ্যালেঞ্জ ২’, ‘পাপ’, ‘লাভেরিয়া’, ‘রকি’র মতো ভারতীয় বাংলা সিনেমা কাজ করেছেন পূজা। এছাড়া তিনি নজর কেড়েছেন জনপ্রিয় হিন্দি ধারাবাহিক ‘দেব কী দেব মহাদেব’-এ। সেখানে তিনি ‘পার্বতী’র চরিত্রে অভিনয় করেছিলেন। এছাড়া তিনি একাধিক সিনেমাতেও কাজ করেছেন। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কন্যা সন্তানের মা হলেন পূজা

জিম্বাবুয়েতে নৌকাডুবির ঘটনায় নিহত বেড়ে ৬৮

হাটহাজারীতে ঘরের দরজা ভেঙে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

বরগুনায় পায়রা নদীতে গোসলে নেমে স্কুলছাত্রী নিখোঁজ

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে "মোবাইল ফটোগ্রাফি কনটেস্ট ২০২৬"-এর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

অনার্স পর্যন্ত নারীদের ফ্রিতে পড়াশোনার ব্যবস্থা করা হবে