ভিডিও রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১৬ আগস্ট, ২০২৬ ০৪:২৮ পিএম

দিনাজপুরের খানসামায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

দিনাজপুরের খানসামায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন,ছবি: দৈনিক করতোয়া ।

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি : ‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ এই স্লোগানে দিনাজপুরের খানসামা উপজেলায় জাতীয় মৎস্য পক্ষ করা উদ্বোধন হয়েছে।

আজ রোববার (১৬ আগস্ট)  সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে বর্ণাঢ্য র‌্যালির মধ্য দিয়ে দিবসটির কার্যক্রম শুরু হয়। পরে উপজেলা পরিষদ পুকুরে পোনা মাছ অবমুক্ত করেন অতিথিরা। 

এরপর উপজেলা পরিষদ কমপ্লেক্সের হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃকামরুজ্জামান সরকারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায়  অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়া, এমপি।

আরও পড়ুন

এসময় উপজেলা বিএনপির আহ্বায়ক আমিনুল হক চৌধুরী বিএসসি, জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক রবিউল আলম তুহিন, উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, মৎস্য চাষি ও মৎস্য চাষ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে উপজেলার তিনজন সফল মৎস্য চাষীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরের খানসামায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

নোয়াখালীতে ট্রিপল মার্ডার মামলায় ৩ জনের ফাঁসি, তিনজনের যাবজ্জীবন

দিনাজপুরের নবাবগঞ্জে ফ্যামিলি কার্ড বিতরণ

প্রয়াত ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুর জন্মদিন আজ

ভোলায় ৮ লাখ টাকা মূল্যের ২ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ

ইরানি পাইলটদের আটকে রাখার ব্যাপারে যা বলছে কাতার