ভিডিও রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১৬ আগস্ট, ২০২৬ ০৫:৫৮ পিএম

হাটহাজারীতে ঘরের দরজা ভেঙে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

হাটহাজারীতে ঘরের দরজা ভেঙে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

 চট্টগ্রামের হাটহাজারীতে সুমাইয়া আক্তার (১৯) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তার শ্বশুরবাড়ির কয়েকজনকে থানায় নেওয়া হয়েছে। পুলিশ বলছে, ঘটনাটি প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করা হলেও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

আজ রবিবার (১৬ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আনোয়ার আলী সরকার বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সুমাইয়া আক্তার ওই এলাকার প্রবাসী মোহাম্মদ ফিরোজের স্ত্রী। প্রায় তিন বছর আগে উত্তর মাদার্শা ইউনিয়নের তেহমনি এলাকার ইউসুফের মেয়ের সঙ্গে ফিরোজের বিয়ে হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সকাল ৯টা পর্যন্ত সুমাইয়ার ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। পরিবারের সদস্যরা দীর্ঘ সময় ধরে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় সিলিং ফ্যানের সঙ্গে সুমাইয়াকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তারা। পরে পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ।

আরও পড়ুন

গড়দুয়ারা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম বাচা পরিবারের সদস্যদের বরাত দিয়ে এসব তথ্য জানান।

হাটহাজারী মডেল থানার উপপরিদর্শক (এসআই) আল আমিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য শ্বশুরবাড়ির কয়েকজনকে থানায় আনা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।

তিনি আরও বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, তা নিশ্চিত হওয়া যাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাটহাজারীতে ঘরের দরজা ভেঙে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

বরগুনায় পায়রা নদীতে গোসলে নেমে স্কুলছাত্রী নিখোঁজ

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে "মোবাইল ফটোগ্রাফি কনটেস্ট ২০২৬"-এর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

অনার্স পর্যন্ত নারীদের ফ্রিতে পড়াশোনার ব্যবস্থা করা হবে

গণ অধিকার পরিষদের ‘চিহ্নিত সন্ত্রাসীরা’ এ হামলা চালিয়েছে: আমির হামজা

শাপলা চত্বর হত্যায় যেসব আসামিকে গ্রেফতার দেখালেন ট্রাইব্যুনাল