ভিডিও শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১৫ আগস্ট, ২০২৬ ০৮:১৫ পিএম

কলকাতায় রাত দখল মিছিলে অংশ নিয়ে আলোচনায় জয়া

কলকাতায় রাত দখল মিছিলে অংশ নিয়ে আলোচনায় জয়া

ভারতের স্বাধীনতা দিবসের আগের রাতকে সামনে রেখে কলকাতায় আয়োজিত ‘রাত দখল’ মিছিলে অংশ নিয়ে আলোচনায় বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। 
 
পশ্চিমবঙ্গের মন্ত্রী অগ্নিমিত্রা পালের ডাকে আয়োজিত এই কর্মসূচিতে সাধারণ মানুষের পাশাপাশি রাজনীতিক, নারী বিধায়ক ও বাংলা চলচ্চিত্রের একাধিক তারকাও অংশ নেন। তাদের সঙ্গে মিছিলে হাঁটতে দেখা যায় জয়া আহসানকে।
 
১৪ আগস্ট রাতে কলকাতার রাস্তায় আয়োজিত এই মিছিলে জয়া আহসানের পাশাপাশি অংশ নেন ঋতুপর্ণা সেনগুপ্ত, চৈতি ঘোষাল, ইমন চক্রবর্তী, পৌষালীসহ বাংলা বিনোদন অঙ্গনের আরও অনেকে। মিছিলে সবার সঙ্গে পা মেলানোর পাশাপাশি জয়া আহসানকে ‘কারার ওই লৌহ কপাট’ গানের সুরেও কণ্ঠ মেলাতে দেখা যায়।
 
মিছিলে ঋতুপর্ণা সেনগুপ্তের হাতে নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবি দেখা যায়। পুরো আয়োজনের বিভিন্ন মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পরই আলোচনার কেন্দ্রে উঠে আসেন জয়া আহসান।
 
বিশেষ করে বাংলাদেশের এই অভিনেত্রীর কলকাতার ‘রাত দখল’ কর্মসূচিতে অংশ নেওয়ার বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা গেছে। নেটিজেনদের একাংশ তার নাগরিকত্ব নিয়েও প্রশ্ন তুলেছেন। 
 
কেউ কেউ জানতে চেয়েছেন, ভারতের স্বাধীনতা দিবসের প্রাক্কালে আয়োজিত এমন কর্মসূচিতে একজন বাংলাদেশি নাগরিক হিসেবে জয়া আহসানের অংশগ্রহণের কারণ কী।
 
তবে এসব কটাক্ষ বা প্রশ্নের বিষয়ে এখনো কোনো পাল্টা প্রতিক্রিয়া জানাননি জয়া আহসান।
 
কলকাতার সঙ্গে জয়া আহসানের দীর্ঘদিনের পেশাগত ও সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে। বাংলাদেশের পাশাপাশি পশ্চিমবঙ্গের চলচ্চিত্রেও নিয়মিত কাজ করছেন তিনি। কলকাতার সিনেমায় তার অভিনয় এরই মধ্যে দর্শক ও সমালোচকদের প্রশংসা পেয়েছে।
 
সৃজিত মুখার্জির ‘রাজকাহিনী’, কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘বিসর্জন’, শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের ‘কণ্ঠ’, ‘আবর্ত’, ‘এক যে ছিল রাজা’, ‘ক্রিসক্রস’, ‘দশম অবতার’, ‘অর্ধাঙ্গিনী’সহ একাধিক সিনেমায় অভিনয় করেছেন জয়া। দুই বাংলাতেই নিজের অভিনয়ের স্বতন্ত্র জায়গা তৈরি করেছেন এই অভিনেত্রী। আজতক.ইন্ডিয়া

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কলকাতায় রাত দখল মিছিলে অংশ নিয়ে আলোচনায় জয়া

আমরা লুঙ্গি, গামছা না বুনলে আপনারা বাহিরে চলতে পারবেন না : বগুড়ায় কেন্দ্রীয় তাঁতীদলের আহ্বায়ক

২৩ ঘণ্টা পর বড়পুকুরিয়ার ১নং ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু

শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত

শেখ হাসিনার প্রত্যাবর্তন চেয়ে শাহজালালের মাজারে চিঠি

বিএনপি ৩১ দফা দেয়, ৩২ দফা পর্যন্ত পূরণ করে: স্বরাষ্ট্রমন্ত্রী