ভিডিও রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১৬ আগস্ট, ২০২৬ ০১:২৯ পিএম

খুলনায় যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

খুলনায় যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

মফস্বল ডেস্ক : খুলনার রূপসা উপজেলায় জয় ঢালী (২৭) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৫ আগস্ট) দিনগত রাত সোয়া ৯টার দিকে আইচগাতি ইউনিয়নের দুর্জনীমহল গ্রামের একটি চায়ের দোকানের সামনে এই হত্যাকাণ্ড ঘটে। ঘটনাটি নিশ্চিত করেছেন খুলনার পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম।

পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা গেছে, সন্ধ্যা থেকে দুর্জনীমহলের শহীদের মোড়ে লিটুর দোকানে আড্ডা দিচ্ছিলেন জয় ঢালী। রাত সোয়া ৯টার দিকে মোটরসাইকেলে কয়েকজন যুবক সেখানে এসে তার সঙ্গে কথা বলতে থাকে। কিছুক্ষণ পর তাদের মধ্যে দুজন ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ চালায়, এতে জয় ঢালী মাটিতে পড়ে যান। এরপর হামলাকারীরা তাকে হত্যা করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এতে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্র জানায়, নিজস্ব একটি মাছের ঘেরের দেখাশোনার কাজ করতেন জয় ঢালী এবং তিনি এলাকার একটি বিশেষ বাহিনীর সদস্যও ছিলেন। কয়েকদিন আগে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়েছিল, এরপর থেকেই তাকে টার্গেট করা হচ্ছিল বলে জানা যায়।

আরও পড়ুন

খুলনার পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, নিহত যুবক ‘বি কোম্পানি’ নামে পরিচিত একটি গোষ্ঠীর সদস্য ছিল। তার বিরুদ্ধে রূপসা থানায় মারামারিসহ সাতটি মামলা রয়েছে। প্রাথমিকভাবে অন্তর্দ্বন্দ্বের জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা। হত্যার প্রকৃত কারণ অনুসন্ধানের পাশাপাশি জড়িতদের গ্রেফতারে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনায় যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

ইতিহাসের পাতায় জায়গা করে নিলেন মিরাজও

দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলার তীব্র জানিয়েছে ইরান

ম্যাচসেরার পাশাপাশি যে ইতিহাস গড়লেন হাসান মাহমুদ

জনগণের ভাগ্যের পরিবর্তনই সরকারের মূল লক্ষ্য : প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রের বাধা সত্ত্বেও হরমুজ প্রণালি নিয়ে ইরান-ওমানের চুক্তি সই