দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলার নিন্দা ইরানের
আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইরান। হামলায় একই পরিবারের তিন শিশুসহ ১১ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হওয়ার পর আন্তর্জাতিক সম্প্রদায় ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নীরবতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে তেহরান।
ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিমের প্রতিবেদনে বলা হয়েছে, নাবাতিয়ে জেলার আল-আনসার, আলি আল-তাহের মালভূমি, নাবাতিয়েহ আল-ফাওকা ও দেইর আল-জাহরানি এলাকায় এসব হামলা চালানো হয়। হামলায় আবাসিক ও বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি একাধিক পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, আন্তর্জাতিক আইন ও আন্তর্জাতিক মানবাধিকার আইনের ‘স্পষ্ট লঙ্ঘনের’ ঘটনায় আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতা এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ‘অব্যাহত নিষ্ক্রিয়তায়’ ইরান দুঃখিত।
তিনি বলেন, ইসরায়েলের এসব হামলা লেবাননের জাতীয় সার্বভৌমত্ব ও ভূখণ্ডগত অখণ্ডতার স্পষ্ট লঙ্ঘন। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নীরবতা ও নিষ্ক্রিয়তারও কঠোর সমালোচনা করেন তিনি।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, জুনে ইসরায়েল ও লেবাননের মধ্যে লড়াই বন্ধে কাঠামোগত চুক্তি হওয়ার পর সাম্প্রতিক হামলাগুলো সবচেয়ে ভয়াবহ। হামলায় কয়েকটি এলাকায় বাড়িঘর ও বেসামরিক স্থাপনা ধ্বংস হয়েছে।
আরও পড়ুনবাঘাই বলেন, লেবাননের জাতীয় সার্বভৌমত্ব, স্বাধীনতা ও মর্যাদা রক্ষার প্রচেষ্টার প্রতি ইরানের পূর্ণ সংহতি রয়েছে। একই সঙ্গে লেবাননের সার্বভৌমত্ব ও জনগণের প্রতি তেহরানের সমর্থন পুনর্ব্যক্ত করেন তিনি।
হামলার নিন্দা জানিয়ে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় পরবর্তী আলোচনার আগেই ইসরায়েল তাদের আগ্রাসী অবস্থানের বার্তা দিচ্ছে।
সাম্প্রতিক হামলাকে কেন্দ্র করে লেবানন-ইসরায়েল সীমান্তে নতুন করে উত্তেজনা বেড়েছে। যুদ্ধবিরতি ও আঞ্চলিক স্থিতিশীলতার উদ্যোগের মধ্যেও হামলা অব্যাহত থাকায় সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
মন্তব্য করুন

আন্তর্জাতিক ডেস্ক





_medium_1786791326.jpg)
_medium_1786856703.jpg)

