ভিডিও রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১৬ আগস্ট, ২০২৬ ০২:১১ এএম

প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় সাবেক ছাত্রলীগ

ছবি : সংগৃহীত, প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় সাবেক ছাত্রলীগ

বাবার জানাজা ও দাফনে অংশ নেওয়ার সুযোগ দিতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নাটোর জেলা শাখার সাবেক সভাপতি রাকিবুল হাসান জেমসকে দুই ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে। শনিবার (১৫ আগস্ট) রাত ৯টার দিকে নাটোর শহরের বড়গাছা এলাকার বুড়া দরগা মসজিদে তিনি বাবার জানাজায় অংশ নেন। পরে দাফন সম্পন্ন করে পুলিশি পাহারায় তাকে আবার কারাগারে নিয়ে যাওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, জেমসের বাবা আবুল কালাম আজাদ শনিবার দুপুরে মারা যান। বাবার মৃত্যুর পর জানাজা ও দাফনে অংশ নেওয়ার জন্য পরিবারের পক্ষ থেকে প্রশাসনের কাছে প্যারোলে মুক্তির আবেদন করা হয়। আবেদন অনুমোদনের পর তাকে দুই ঘণ্টার জন্য কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।

পুলিশের নিরাপত্তায় জেমস প্রথমে বাবার জানাজায় অংশ নেন। জানাজা শেষে কবরস্থানে গিয়ে বাবার দাফনেও অংশ নেন তিনি। নির্ধারিত সময় শেষ হওয়ার পর পুলিশি পাহারায় তাকে পুনরায় কারাগারে নেওয়া হয়।

আরও পড়ুন

পরিবারের সদস্যরা জানান, রাজনৈতিক মামলায় গ্রেপ্তারের পর থেকেই কারাগারে রয়েছেন জেমস। গত ৫ আগস্টের পর তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। পরে অসুস্থ বাবাকে দেখতে বাড়িতে এলে গত ২১ জুন রাতে নাটোর শহরের বড়গাছা এলাকার নিজ বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, বাবার মৃত্যুর কারণে জেমসকে দুই ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়েছিল। জানাজা ও দাফন শেষে তাকে আবার কারাগারে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় সাবেক ছাত্রলীগ

বাড়াবাড়ি করলে আজীবন গুপ্ত থাকার ব্যবস্থা করব, জামায়াতকে নুরের হুঁশিয়ারি

আসিয়ান কাপে আন্ডারডগ হলেও চমক দেখাতে চায় বাংলাদেশ : ডুলি

সদরঘাটে দুই পক্ষের সংঘর্ষে স্বেচ্ছাসেবক দলের কর্মী নিহত

শাহজালালে চার ফ্লাইটে অভিযানে, স্বর্ণসহ ৪২ লাখ টাকার পণ্য জব্দ

রাতে ঘুম না এলে যে দোয়া পড়তে বলেছেন মহানবী (সা.)