বাড়াবাড়ি করলে আজীবন গুপ্ত থাকার ব্যবস্থা করব, জামায়াতকে নুরের হুঁশিয়ারি
কুষ্টিয়ায় গণঅধিকার পরিষদের শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশে হামলার অভিযোগ তুলে জামায়াত-শিবিরের তীব্র সমালোচনা করেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী এবং গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। শনিবার (১৫ আগস্ট) রাতে নিজের ফেসবুক পোস্টে তিনি দাবি করেন, হামলাকারীরা দেশীয় অস্ত্র নিয়ে সমাবেশে আক্রমণ চালিয়েছে।
নুরুল হক নুরের অভিযোগ, কুষ্টিয়ায় গণঅধিকার পরিষদের কর্মসূচিতে জামায়াতের কর্মীরা রামদা, হকিস্টিক, ছুরি ও চাপাতি নিয়ে হামলা চালান। এতে কুষ্টিয়া জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল খালেক, ছাত্র অধিকার পরিষদের কুষ্টিয়া সরকারি কলেজ শাখার সভাপতি সোহান আহমেদসহ অর্ধশতাধিক নেতা-কর্মী গুরুতর আহত হয়েছেন বলে তিনি দাবি করেন।
ফেসবুক পোস্টে নুরুল হক নুর হামলার নিন্দা জানিয়ে জামায়াত-শিবিরের বিরুদ্ধে কঠোর ভাষায় বক্তব্য দেন। তিনি অভিযোগ করেন, দীর্ঘ সময় আড়ালে থাকার পর সংগঠনটি আবারও সহিংস কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে।
তিনি বলেন, “জামাত-শিবিরের এই সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।” একই সঙ্গে তিনি আরও হুঁশিয়ারি দেন, বাড়াবাড়ি করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুনএদিকে গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফও কুষ্টিয়ার ঘটনার বিষয়ে বক্তব্য দিয়েছেন। তাঁর দাবি, সংসদ সদস্য আমির হামজার নেতাকর্মীদের হামলায় দলটির বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হয়েছেন।
তবে হামলার অভিযোগের বিষয়ে জামায়াতে ইসলামী কিংবা সংসদ সদস্য আমির হামজার পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি। ফলে হামলার প্রকৃত কারণ, কারা এতে জড়িত এবং আহতের সংখ্যা নিয়ে উভয় পক্ষের বক্তব্য যাচাই করে পরবর্তী সময়ে বিস্তারিত তথ্য পাওয়া যাবে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক






_medium_1786783772.jpg)
_medium_1786791326.jpg)
_medium_1786799415.jpg)