ভিডিও রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১৬ আগস্ট, ২০২৬ ১০:৪৮ এএম

লক্ষ্য মাত্র ২৫ রান

ঐতিহাসিক টেস্ট জয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ

অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ। দুর্দান্ত বোলিংয়ে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস ২৮৪ রানে গুটিয়ে দিয়েছে টাইগাররা। ফলে জয়ের জন্য বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় ৫৭ রান। এরই মধ্যে সেই লক্ষ্য থেকে মাত্র ২৫ রান দূরে রয়েছে বাংলাদেশ।

অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে বল হাতে দুর্দান্ত ছিলেন মেহেদী হাসান মিরাজ। একাই তুলে নিয়েছেন ৫ উইকেট। দুই দিন ধরে বলের ওপর অসাধারণ নিয়ন্ত্রণ রেখে অস্ট্রেলিয়ার ব্যাটারদের চাপে রেখেছেন এই স্পিনার।

চতুর্থ দিনের খেলা শুরু হয়েছিল ৬৭ রানে পিছিয়ে থেকে। অস্ট্রেলিয়ার হয়ে উইকেটে ছিলেন অ্যালেক্স ক্যারি ও ক্যামেরন গ্রিন। দিনের শুরুতেই উইকেট পাওয়ার সুযোগ তৈরি করে বাংলাদেশ। হাসান মাহমুদের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছিলেন ক্যারি। তবে সেটি তালুবন্দী করতে পারেননি লিটন দাস।

সেই সুযোগ কাজে লাগাতে পারেননি ক্যারি। মিরাজের ঘূর্ণিতে ৩০ রান করে সাজঘরে ফেরেন তিনি। এরপর উইকেটে এসে টিকতে পারেননি ওয়েবস্টারও। মিরাজের বলে বোল্ড হয়ে মাত্র ৫ রানে বিদায় নেন এই ব্যাটার।

এরপর আবারও আঘাত হানেন মিরাজ। এবার তার শিকার অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। মাত্র ৮ রান করে মিরাজের বলে সাজঘরে ফেরেন তিনি।

আরও পড়ুন

অন্য প্রান্তে অবশ্য দুর্দান্ত প্রতিরোধ গড়ে তোলেন ক্যামেরন গ্রিন। অসাধারণ এক সেঞ্চুরি করে অস্ট্রেলিয়াকে লড়াইয়ে রাখার চেষ্টা করেন এই ব্যাটার। তবে শেষ পর্যন্ত সেঞ্চুরিয়ান গ্রিনকেও থামান বাংলাদেশের পেসার হাসান মাহমুদ।

গ্রিনের বিদায়ের পর অস্ট্রেলিয়ার ইনিংসও আর বেশি দূর এগোয়নি। শেষ পর্যন্ত ২৮৪ রানে অলআউট হয় স্বাগতিকরা।

এর আগে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়াকে মাত্র ১৯৮ রানে গুটিয়ে দিয়ে বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে সংগ্রহ করে ৪২৬ রান। এতে প্রথম ইনিংসে ২২৮ রানের বড় লিড পায় টাইগাররা।

সব মিলিয়ে এখন ইতিহাসের খুব কাছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো টেস্ট জয়ের জন্য টাইগারদের প্রয়োজন আর মাত্র ২৫ রান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঐতিহাসিক টেস্ট জয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ

কিশোরগঞ্জের উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী

মাইক্রোবাসের ধাক্কায় বিএনপি নেতা নিহত, ইউপি চেয়ারম্যানসহ আহত ২

প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় সাবেক ছাত্রলীগ

বাড়াবাড়ি করলে আজীবন গুপ্ত থাকার ব্যবস্থা করব, জামায়াতকে নুরের হুঁশিয়ারি

আসিয়ান কাপে আন্ডারডগ হলেও চমক দেখাতে চায় বাংলাদেশ : ডুলি