প্রস্তুত জলকামান: সতর্ক অবস্থানে পুলিশ-র্যাব
ধানমন্ডি ৩২ নম্বরে কঠোর নিরাপত্তা
শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী ঘিরে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানিয়েছেন, আজ সকাল পর্যন্ত ধানমন্ডি ৩২ নম্বরে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে পুরো এলাকা নিরাপত্তার চাদরে ঢাকা রয়েছে। ৩২ নম্বরের পশ্চিম পাশেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অবস্থান দেখা গেছে। ওই এলাকায় র্যাবের সদস্যদেরও উপস্থিতি রয়েছে।
ধানমন্ডি ৩২ নম্বরের মূল প্রবেশপথ ব্যারিকেড দিয়ে বন্ধ করে রাখা হয়েছে। ব্যারিকেডের ভেতরে পুলিশ সদস্যদের অবস্থান করতে দেখা গেছে। প্রবেশপথের পাশেই একটি জলকামানও প্রস্তুত রাখা হয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি কিংবা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রস্তুতির অংশ হিসেবে জলকামানটি রাখা হয়েছে বলে জানা গেছে।
আরও পড়ুনএর আগে গতকাল ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এবং জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা মোকাবিলায় পুরো রাজধানীকে কঠোর নিরাপত্তাবলয়ের আওতায় আনা হয়েছে।
রাজধানীজুড়ে পিকেট ও চেকপোস্ট ডিউটি পরিচালনা করা হচ্ছে। নগরের সব প্রবেশপথে চেকপোস্ট বসিয়ে তল্লাশি জোরদার করা হয়েছে। পাশাপাশি গোয়েন্দা পুলিশ (ডিবি) ও কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সদস্যদেরও মাঠে রাখা হয়েছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1786767050.jpg)







