ভিডিও শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১৫ আগস্ট, ২০২৬ ১২:৪৬ এএম

সমালোচনা নয়, উৎসাহ দিন : নেইমার

ছবি : সংগৃহীত, সমালোচনা নয়, উৎসাহ দিন : নেইমার

স্পোর্টস ডেস্ক : গোল না পেলেও নেইমারের জোড়া অ্যাসিস্টে ঘুরে দাঁড়িয়ে জয় পেয়েছে সান্তোস। সুদামেরিকানার শেষ ষোলোর প্রথম লেগে ইকুয়েডরের ক্লাব মাকারাকে ২-১ গোলে হারিয়েছে ব্রাজিলিয়ান ক্লাবটি।

ম্যাচে সান্তোসের দুই গোলেই সরাসরি অবদান রাখেন নেইমার। তবে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পরও ম্যাচের প্রথমার্ধে একটি ভুল পাসের পর গ্যালারি থেকে দুয়ো শুনতে হয় তাকে।

ম্যাচ শেষে ইএসপিএন ব্রাজিলকে দেওয়া সাক্ষাৎকারে সেই ঘটনা নিয়ে কথা বলেন নেইমার। তিনি জানান, তখন সান্তোস এক গোলে পিছিয়ে ছিল এবং সমর্থকদের হতাশার বিষয়টি তিনি বুঝতে পারছিলেন। তবে নেতিবাচক মনোভাব নিয়ে স্টেডিয়ামে না আসার পরামর্শ দেন তিনি।

আরও পড়ুন

নেইমার বলেন, সমর্থকদের তিনি সমালোচনা না করে দলকে সমর্থন করার আহ্বান জানিয়েছিলেন। কারণ তখনও ম্যাচ শেষ হতে প্রায় ৬০ মিনিট বাকি ছিল। তাই দলকে উৎসাহ দিয়ে পাশে থাকার অনুরোধ করেন এই ব্রাজিলিয়ান তারকা।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমালোচনা নয়, উৎসাহ দিন : নেইমার

বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী আজ

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও একদিন কঠিন হতে পারে: বিদ্যুৎমন্ত্রী

বাংলাদেশের মাটিতে আর কখনো ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ

সিরাজগঞ্জে বিভিন্ন পণ্যের দোকানে ভোক্তা অধিদপ্তরের অভিযান ৪৫ হাজার টাকা জরিমানা

পাবনার সাঁথিয়ায় দোকান ও বাড়িতে তিনবার আগুন, নিরাপত্তাহীনতায় পরিবার