ভিডিও শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১৫ আগস্ট, ২০২৬ ০৯:৫২ এএম

যুক্তরাষ্ট্রের মিশিগানে ৫ জনকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের মিশিগানে গুলি করে ৫ জনকে হত্যা , ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের মিসাউকি কাউন্টিতে একাধিক স্থানে গুলির ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। হামলার পর আত্মগোপনে থাকা সন্দেহভাজন বন্দুকধারী চ্যাড হিকম্যানের (৩৯) মরদেহ একটি বনাঞ্চল থেকে উদ্ধার করেছে পুলিশ।

যুক্তরাষ্ট্রের উত্তর মিশিগানে একাধিক স্থানে গুলির ঘটনায় পাঁচজন নিহত হওয়ার পর সন্দেহভাজন বন্দুকধারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় কর্তৃপক্ষের বরাতে জানা গেছে, (১৫ আগস্ট) মিসাউকি কাউন্টির বিভিন্ন স্থানে এসব হামলার ঘটনা ঘটে।

হামলার পর ৩৯ বছর বয়সী চ্যাড হিকম্যান ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে পুলিশ জানিয়েছিল। তাঁকে ধরতে ওই এলাকায় ব্যাপক তল্লাশি অভিযান শুরু করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিভিন্ন এলাকা ও বনাঞ্চলে অনুসন্ধান চালান।

আরও পড়ুন

পরে একটি বনাঞ্চল থেকে চ্যাড হিকম্যানের নিথর দেহ উদ্ধার করা হয়। তবে তাঁর মৃত্যুর কারণ এবং ঘটনার সঙ্গে তাঁর সম্পৃক্ততার বিষয়ে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত পুলিশ বিস্তারিত তথ্য প্রকাশ করেনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের মিশিগানে ৫ জনকে গুলি করে হত্যা

ঈশ্বরদীতে মহানন্দা ট্রেনে শানটিং ইঞ্জিনের ধাক্কা, আহত ১৫

দেশের চার সমুদ্রবন্দরে আজও ৩ নম্বর সতর্কসংকেত

১৫ আগস্ট ঘিরে যশোরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

মান-অভিমান ভুলে ফের একজোট ট্রাম্প-মাস্ক

১৫ আগস্ট ঘিরে গোপালগঞ্জে কঠোর নিরাপত্তা, পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন