ভিডিও শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১৪ আগস্ট, ২০২৬ ০৮:৪৩ পিএম

সেপ্টেম্বরে ভারতে যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট

সেপ্টেম্বরে ভারতে যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট

আসন্ন ২০২৬ সালের ব্রিকস সম্মেলনে যোগ দিতে আগামী সেপ্টেম্বরে নয়াদিল্লি সফরে যোগ দিতে প্রস্তুতি নিচ্ছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইরানি সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল 

প্রতিবেদনে বলা হয়েছে, আগামী সেপ্টেম্বরে রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য জোটটির ১৮তম শীর্ষ সম্মেলনে সভাপতিত্ব করবে ভারত। এবারের সম্মেলনের প্রতিপাদ্য ‘বিল্ডিং ফর রেজিলিয়েন্স, ইনোভেশন, কো-অপারেশন অ্যান্ড সাসটেইনেবিলিটি’ বা স্থিতিস্থাপকতা, উদ্ভাবন, সহযোগিতা ও টেকসই উন্নয়নের ভিত্তি গড়ে তোলা।

 

এর আগে ২০২৪ সালের অক্টোবরে রাশিয়ার কাজানে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছিলেন পেজেশকিয়ান। ওই বৈঠকে দুই নেতা দ্বিপক্ষীয় ও আঞ্চলিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

এদিকে ২০২৪ সালে মিশর, ইথিওপিয়া ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে ইরান ব্রিকসের পূর্ণ সদস্য হয়। ২০২৫ সালে ইন্দোনেশিয়া যোগ দেওয়ার পর জোটটির পূর্ণ সদস্য সংখ্যা বেড়ে দাঁড়ায় ১১-তে।

আরও পড়ুন

এর আগে চলতি বছরের জুনে ব্রিকস পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে ভারতে এসেছিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। নয়া দিল্লিতে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি পশ্চিম এশিয়ার অস্থিতিশীল পরিস্থিতি প্রশমনে ভারতের আরো বড় ভূমিকা রাখার সুযোগ রয়েছে বলে মন্তব্য করেন।

বর্তমান সংকট সমাধানে সামরিক পদক্ষেপ কোনো ফল বয়ে আনবে না বলে মন্তব্য করেছেন আরাগচি। তিনি মনে করেন, আলোচনার মাধ্যমেই সমঝোতায় পৌঁছে এই সংকটের সমাধান করা সম্ভব।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেপ্টেম্বরে ভারতে যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট

বগুড়ায় ভোক্তা অধিকারের অভিযান সাত প্রতিষ্ঠানের জরিমানা

চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

বগুড়ায় ইয়াবা ও লক্ষাধিক টাকাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

সীতাকুণ্ডের বিষাক্ত গ্যাসে নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন

রংপুরের তারাগঞ্জে গরুর পানির হাউজে পড়ে শিশুর মৃত্যু