অস্ট্রেলিয়ায় বাংলাদেশের দাপট, পেস তোপে চাপে স্বাগতিকরা
স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার ডারউইনে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিকদের ব্যাটিং লাইনআপে ধস নামিয়েছে বাংলাদেশের পেসাররা। অস্ট্রেলিয়ার মাটিতে দীর্ঘ ২৩ বছর পর টেস্ট খেলতে নেমে দারুণ শুরু করেছে বাংলাদেশ।
আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) ডারউইনে শুরু হয়েছে সিরিজের প্রথম টেস্ট। চা বিরতি পর্যন্ত অস্ট্রেলিয়ার সংগ্রহ ৮ উইকেটে ১৮৩ রান। প্রথম সেশনে ৭৪ রানে ৪ উইকেট হারানোর পর দ্বিতীয় সেশনে আরও ৪ উইকেট হারিয়েছে স্বাগতিকরা।
বাংলাদেশের পক্ষে সবচেয়ে সফল বোলার হাসান মাহমুদ। এরই মধ্যে ৪ উইকেট শিকার করেছেন তিনি। তাসকিন আহমেদ ও ইবাদত হোসেন চৌধুরি নিয়েছেন দুটি করে উইকেট।
আরও পড়ুনঅস্ট্রেলিয়ার ইনিংসে একপ্রান্ত আগলে লড়াই করছেন অভিজ্ঞ ব্যাটার স্টিভেন স্মিথ। সতীর্থদের আসা-যাওয়ার মধ্যেও নিজের ৪৫তম টেস্ট ফিফটি তুলে নিয়েছেন তিনি। তানজিদ হাসান তামিমের হাতে ২ রানে ক্যাচ দিয়ে বেঁচে যাওয়া স্মিথ এখন ৬৭ রানে অপরাজিত। তার সঙ্গে ক্রিজে আছেন নাথান লায়ন।
মন্তব্য করুন



_medium_1786526530.jpg)
_medium_1786523151.jpg)
_medium_1786521935.jpg)


