আর্জেন্টিনার ‘জামাই’ হলেন রোনালদো!
স্পোর্টস ডেস্ক : দীর্ঘদিনের প্রেমের পর পর্তুগিজ ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো ও তার দীর্ঘদিনের সঙ্গী জর্জিনা রদ্রিগেজ গাঁটছড়া বেঁধেছেন। পর্তুগালের কাসকাইসে একান্ত ব্যক্তিগত এক নাগরিক অনুষ্ঠানে তাদের বিয়ে হয়েছে বলে জানিয়েছে রোনালদোর ম্যানেজমেন্ট। অনেকেই হয়তো জানেন না, রোনালদোর স্ত্রীর জন্ম আর্জেন্টিনার বুয়েনস আয়ার্সে। মানে বিয়ে করে এখন আনুষ্ঠানিকভাবে লিওনেল মেসির দেশ আর্জেন্টিনার ‘জামাই’ হয়েছেন পর্তুগিজ তারকা।
৪১ বছর বয়সী রোনালদো ও ৩২ বছর বয়সী জর্জিনা প্রায় এক দশক ধরে সম্পর্কে ছিলেন। তাদের বিয়ে নিয়ে দীর্ঘদিন ধরেই নানা জল্পনা চলছিল। তবে শেষ পর্যন্ত কোনো আনুষ্ঠানিক আয়োজন বা প্রচার ছাড়াই নিজেদের বিশেষ দিনটি উদযাপন করেছেন তারা। বিয়ের খবর নিশ্চিত করে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন রোনালদো। ছবিতে দেখা যায়, পাশাপাশি রাখা তাদের দুই হাতের আঙুলে শোভা পাচ্ছে বিয়ের আংটি। ছবির ক্যাপশনে পর্তুগিজ তারকা লেখেন, ঈ (যবধৎঃ) এ। বিয়ের তারিখটিও ছিল বেশ তাৎপর্যপূর্ণ। ঠিক এক বছর আগে, ২০২৫ সালের ১১ আগস্ট জর্জিনা তাদের বাগদানের ঘোষণা দিয়েছিলেন। সেই ঘোষণার এক বছর পূর্তির দিনেই বিয়ের বন্ধনে আবদ্ধ হলেন দুজন।
রোনালদো ও জর্জিনার প্রেমের গল্পের শুরু ২০১৬ সালে স্পেনের মাদ্রিদে। সে সময় জর্জিনা একটি গুচি স্টোরে বিক্রয়কর্মী হিসেবে কাজ করতেন। রিয়াল মাদ্রিদে খেলা রোনালদো একদিন সেই দোকানে গেলে তাদের প্রথম দেখা হয়। পরবর্তী সময়ে জর্জিনা একাধিকবার সেই সাক্ষাৎকে ‘প্রথম দেখায় প্রেম’ হিসেবে বর্ণনা করেছেন। পরে আরেকটি ব্র্যান্ডের অনুষ্ঠানে তাদের আবার দেখা হয়। সেখানেই দুজনের একে অপরকে আরও কাছ থেকে জানার সুযোগ হয়। প্রথমদিকে সম্পর্কটি গোপন রাখার চেষ্টা করেছিলেন তারা। কিন্তু ২০১৬ সালের শেষ দিকে প্যারিসের ডিজনিল্যান্ডে একসঙ্গে ঘোরার সময় তাদের ছবি প্রকাশ্যে আসে। ২০১৭ সালের শুরুতে দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডসে প্রথমবারের মতো রেড কার্পেটে একসঙ্গে হাজির হন রোনালদো-জর্জিনা।
সেই বছরই তাদের প্রথম সন্তান আলানা মার্টিনা জন্ম নেয়। একই সঙ্গে রোনালদোর যমজ সন্তান এভা ও মাতেওর সঙ্গেও পারিবারিক বন্ধনে যুক্ত হন জর্জিনা। ২০১৮ সালে রোনালদো রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে যোগ দিলে জর্জিনাও তার সঙ্গে ইতালির তুরিনে চলে যান। এরপর ম্যানচেস্টার ইউনাইটেডে রোনালদোর প্রত্যাবর্তন এবং পরে সৌদি আরবের ক্লাব আল-নাসরে যোগ দেওয়ার সময়ও পাশে ছিলেন জর্জিনা। দীর্ঘ সম্পর্কের সময়ে একাধিক আনন্দের পাশাপাশি ভয়াবহ দুঃখও সামলাতে হয়েছে এই দম্পতিকে। রোনালদোর বড় ছেলে ক্রিশ্চিয়ানো জুনিয়র এবং যমজ সন্তান এভা ও মাতেওর পাশাপাশি আলানা ও বেলা এসমেরাল্ডাকে নিয়ে গড়ে ওঠে তাদের পরিবার। তবে ২০২২ সালের এপ্রিলে সন্তান জন্ম দেওয়ার সময় নবজাতক ছেলে অ্যাঞ্জেলকে হারান রোনালদো ও জর্জিনা। সেই শোক তাদের জন্য ছিল অত্যন্ত কঠিন। পরবর্তীতে দুজনই জানিয়েছেন, পরিবারের অন্য সদস্যদের ভালোবাসা ও সমর্থন তাদের সেই কঠিন সময় পার করতে সাহায্য করেছে।
আরও পড়ুনসম্পর্কের দীর্ঘ সময়ে রোনালদো অনেক সময় জর্জিনাকে প্রকাশ্যে ‘স্ত্রী’ হিসেবেও উল্লেখ করেছেন। তবে আনুষ্ঠানিকভাবে বাগদানের ঘোষণা আসে ২০২৫ সালের ১১ আগস্ট। এরপর থেকেই তাদের বিয়ে নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়। এক বছর পর, ২০২৬ সালের ১১ আগস্ট সেই জল্পনার অবসান ঘটিয়ে বিয়ের বন্ধনে আবদ্ধ হলেন তারা। প্রায় এক দশকের সম্পর্কের পর রোনালদো ও জর্জিনা এখন স্বামী-স্ত্রী।
কে এই জর্জিনা রদ্রিগেজ? জর্জিনা রদ্রিগেজের জন্ম আর্জেন্টিনার বুয়েনস আইরেসে হলেও পরে বেড়ে উঠেছেন স্পেনের জাকায়। ১৮ বছর বয়সে তিনি মাদ্রিদে চলে আসেন। গুচি স্টোরে কাজ করার সময় রোনালদোর সঙ্গে তার পরিচয় হয়। রোনালদোর সঙ্গী হিসেবে পরিচিতি পাওয়ার পাশাপাশি নিজের ক্যারিয়ারও গড়ে তুলেছেন জর্জিনা। মডেলিং, ব্যবসা ও সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি নিজস্ব পরিচিতি তৈরি করেছেন। ভোগ, হার্পার’স বাজার, এল, গেস, গুচি, প্রাদা ও শ্যানেলের মতো আন্তর্জাতিক ব্র্যান্ডের সঙ্গে কাজ করেছেন তিনি। ইনস্টাগ্রামেও তার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। ৭৪ মিলিয়নের বেশি অনুসারী নিয়ে তিনি বিশ্বের অন্যতম পরিচিত ফ্যাশন ও সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্ব।
২০২২ সালে ‘এল পাইস’-কে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের পেশাগত মানসিকতা নিয়ে জর্জিনা বলেছিলেন, তিনি উচ্চাকাক্সক্ষী এবং সবকিছু নিখুঁতভাবে করার চেষ্টা করেন। দীর্ঘদিনের প্রেম, পারিবারিক বন্ধন, সুখ-দুঃখ আর নানা জল্পনার পর অবশেষে সেই সম্পর্ক পেল আনুষ্ঠানিক স্বীকৃতি। রোনালদো ও জর্জিনার প্রায় দশ বছরের প্রেমকাহিনির নতুন অধ্যায় শুরু হলো স্বামী-স্ত্রী হিসেবে।
মন্তব্য করুন

_medium_1786518505.jpg)




_medium_1786457610.jpg)
_medium_1786518850.jpg)