ইন্তেখাব চৌধুরী জানান, নিলামে বিক্রি হয়ে যাওয়া প্রতিটি কুকুরের নাম রয়েছে। ল্যাবরেডর জাতের তিনটি পুরুষ কুকুরের নাম ডিলন, ডিগবি, ইভান। একই জাতের দুটি মেয়ে কুকুরের নাম ডন এবং হেইডি জুনিয়র। জার্মান শেফার্ড জাতের দুটি পুরুষ কুকুরের নাম উইংক এবং নেরো।
নিলামে বিক্রি হলো র্যাবের প্রশিক্ষিত ডগ স্কোয়াডের ৮ কুকুর
বয়স বেড়ে যাওয়ায় অপারেশনাল কাজে সক্ষমতা হারানো র্যাবের ডগ স্কোয়াডের আটটি প্রশিক্ষিত কুকুর নিলামে বিক্রি করা হয়েছে। বুধবার (১২ আগস্ট) দুপুরে মিরপুর-১৪ পুলিশ লাইন্সে অনুষ্ঠিত উন্মুক্ত নিলামে এসব কুকুরের সর্বনিম্ন দাম উঠেছে ৫ হাজার টাকা, আর সর্বোচ্চ দাম উঠেছে ২৬ হাজার টাকা।
বিক্রি হওয়া আটটি কুকুরের মধ্যে পাঁচটি ল্যাবরেডর ও তিনটি জার্মান শেফার্ড জাতের। এর মধ্যে পাঁচটি পুরুষ ও তিনটি মেয়ে কুকুর।
র্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী বলেন, এক একটি কুকুর সর্বনিম্ন ৫ হাজার টাকা এবং সর্বোচ্চ ২৬ হাজার টাকা পর্যন্ত বিড ছিল। এর সঙ্গে বিক্রয় মূল্যের ওপর শতকরা ১০ ভাগ আয়কর এবং ১৫ ভাগ ভ্যাট যুক্ত হবে। সে হিসাবে ৫ হাজার টাকার বিড ওঠা কুকুরের দাম হবে ৬ হাজার ২৫০ টাকা এবং ২৬ হাজার টাকা বিড ওঠা কুকুরের জন্য ক্রেতাকে দিতে হবে ৩২ হাজার ৫০০ টাকা।
ইতোমধ্যে আটটি কুকুর নিলামের মাধ্যমে বিক্রি হয়ে গেছে জানিয়ে তিনি বলেন, বয়সজনিত কারণে কুকুরগুলোর অনুসন্ধান সক্ষমতা হ্রাস পাওয়ায় এবং র্যাবের ডগ স্কোয়াডের অভিজাতিক সক্ষমতা অক্ষুণ্ন রাখার জন্যই এই নিলামের সিদ্ধান্ত নেওয়া হয়।
আরও পড়ুনমন্তব্য করুন

নিউজ ডেস্ক






_medium_1786523151.jpg)
_medium_1786513582.jpg)
