ভিডিও বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১২ আগস্ট, ২০২৬ ০৩:২২ পিএম

পেলে-বেকেনবাওয়ারের ক্লাবে যাচ্ছেন বাংলাদেশের শামিত!

পেলে-বেকেনবাওয়ারের ক্লাবে যাচ্ছেন বাংলাদেশের শামিত! , ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ জাতীয় ফুটবল দলের মিডফিল্ডার শামিত সোম ইতিহাসখ্যাত মার্কিন ক্লাব নিউইয়র্ক কসমসে যোগ দিতে যাচ্ছেন বলে জানা গেছে। পেলে ও ফ্রাঞ্জ বেকনবাওয়ারের মতো কিংবদন্তি ফুটবলারদের সাবেক এই ক্লাবে যোগদানের খবর এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

কানাডিয়ান প্রিমিয়ার লিগের ক্যাভালরি এফসিতে তিন বছর খেলে চলতি বছরের জানুয়ারিতে ক্লাব ছাড়েন শামিত। এরপর তিনি নতুন গন্তব্য খুঁজছিলেন। সম্প্রতি নিউ ইয়র্ক কসমসের সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে বলে গুঞ্জন উঠেছে। যদিও খেলোয়াড় বা ক্লাব কেউই এখনো অফিসিয়ালি বিষয়টি নিশ্চিত করেনি। নিউইয়র্ক কসমস বর্তমানে যুক্তরাষ্ট্রের তৃতীয় স্তরের লিগ ইউএসএল লিগ ওয়ানে খেলে। তবে ক্লাবটির ঐতিহ্য অনেক বড়। ১৯৭০-এর দশকে ব্রাজিলিয়ান সুপারস্টার পেলে এবং জার্মান বিশ্বকাপজয়ী অধিনায়ক ফ্রাঞ্জ বেকনবাউয়ার এই ক্লাবের হয়ে মাঠে নেমেছিলেন।

আরও পড়ুন

কানাডায় জন্মগ্রহণকারী শামিত বাংলাদেশি বংশোদ্ভূত। তিনি আগে কানাডার জাতীয় দলের হয়েও খেলেছেন। পরে বাংলাদেশের নাগরিকত্ব নিয়ে লাল-সবুজ জার্সি গায়ে তুলে নেন। ২০২৫ সালে বাংলাদেশের হয়ে অভিষেক ঘটে তার এবং তিনি ইতিমধ্যে আন্তর্জাতিক গোলও করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পেলে-বেকেনবাওয়ারের ক্লাবে যাচ্ছেন বাংলাদেশের শামিত!

মার্কিন অবরোধে অচল ইরানের তেল রপ্তানি কেন্দ্র

আমার শৈশবের সঙ্গী করতোয়া

প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের কোটি টাকা ছিনতাই, যা বললো ডিবি

ডিবি হারুনকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা

সাভারে মিলল স্কচটেপে মোড়ানো প্রেশার কুকার, বোমা সন্দেহে চাঞ্চল্য