ভিডিও মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১১ আগস্ট, ২০২৬ ০৪:৫৬ পিএম

সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আল-আসাদের মৃত্যুদণ্ড 

সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আল-আসাদের মৃত্যুদণ্ড 

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত।

মঙ্গলবার (১১ আগস্ট) দেওয়া এ রায় আসাদের অনুপস্থিতিতে ঘোষণা করা হয়। সিরিয়ার ১৪ বছরের সংঘাতে প্রায় পাঁচ লাখ মানুষ নিহত হওয়ার পর ক্ষমতাচ্যুত এই শাসকের বিরুদ্ধে এ রায় দেওয়া হলো।

একই মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে আসাদের ছোট ভাই মাহের আল-আসাদ এবং তার মামাতো ভাই আতেফ নাজিবকেও। নাজিবের বিরুদ্ধে সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় দারা প্রদেশে সরকারবিরোধী আন্দোলন দমনে নেতৃত্ব দেওয়ার অভিযোগ রয়েছে। ২০১১ সালে তার নেতৃত্বে চালানো দমন-পীড়নের ঘটনাকে পরবর্তী সময়ে শুরু হওয়া গণঅভ্যুত্থান ও গৃহযুদ্ধের অন্যতম সূত্রপাত হিসেবে দেখা হয়।

আরও পড়ুন

মঙ্গলবার কঠোর নিরাপত্তার মধ্যে আদালতে উপস্থিত ছিলেন আতেফ নাজিব। কারাগারের পোশাক পরা অবস্থায় একটি খাঁচার ভেতরে দাঁড়িয়ে বিচারকের রায় শোনেন তিনি। নাজিব সাবেক সিরীয় সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল ছিলেন। ২০১১ সালে তিনি আসাদ সরকারের অধীনে দারা প্রদেশের রাজনৈতিক নিরাপত্তা শাখার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

২০২৪ সালের ডিসেম্বরে বিদ্রোহীরা দামেস্কে প্রবেশের পর বাশার আল-আসাদ ও তার ভাই মাহের আল-আসাদ সিরিয়া ছেড়ে রাশিয়ায় পালিয়ে যান। পরে আতেফ নাজিবকে আটক করা হয়। সাবেক আসাদ সরকারের আটক হওয়া কর্মকর্তাদের মধ্যে তিনি অন্যতম শীর্ষ পর্যায়ের কর্মকর্তা, যাকে বিচারের মুখোমুখি করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আল-আসাদের মৃত্যুদণ্ড 

ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগে অনিয়মের অভিযোগ: ইউএনও অফিসে তালা 

পটুয়াখালীর দুমকীতে ইউএনও অপসারণের দাবিতে মানববন্ধন

রাঙ্গামাটিতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ২

৩ পরীক্ষার্থীকে পাস করাতে পারেননি ১১ শিক্ষক

নেত্রকোণায় চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে পোস্ট অফিস কর্মীর মৃত্যু