ভিডিও মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১১ আগস্ট, ২০২৬ ০৪:৩৩ পিএম

রাঙ্গামাটিতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ২

রাঙ্গামাটিতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ২

রাঙামাটির লংগদু উপজেলায় এক মানসিক ও শারীরিকভাবে অসুস্থ নারীকে ধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। 

গতকাল সোমবার (১০ আগস্ট) রাত আটটার দিকে উপজেলার বাইট্টাপাড়া বাজারে এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার দুজন হলেন- বাইট্টাপাড়া গ্রামের ইসমাইল (৩০) ও নাছির (৩২)। ভুক্তভোগী ৩৫ বছর বয়সী নারী চট্টগ্রামের রাঙ্গুনিয়ার বাসিন্দা, যিনি শারীরিক ও মানসিক অসুaস্থতার কারণে ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে ভুক্তভোগীকে গলায় ছুরি ধরে ভয় দেখিয়ে একটি অটোরিকশায় ইসমাইলের বাড়িতে নিয়ে যান অভিযুক্তরা। সেখানে মুখ চেপে ধরে তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয়। টের পেয়ে স্থানীয়রা ইসমাইলের বাড়ি ঘেরাও করে নারীকে উদ্ধার করেন এবং অভিযুক্ত দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

আরও পড়ুন

লংগদু থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাকারিয়া জানান, আটক দুই অভিযুক্তকে থানা হেফাজতে রাখা হয়েছে। তদন্ত শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে আদালতে পাঠানো হবে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাঙ্গামাটিতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ২

৩ পরীক্ষার্থীকে পাস করাতে পারেননি ১১ শিক্ষক

নেত্রকোণায় চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে পোস্ট অফিস কর্মীর মৃত্যু

হবিগঞ্জে চুনারুঘাটে শাশুড়ি হত্যায় জামাতার যাবজ্জীবন

ম্যানেজিং কমিটির মাধ্যমে শিক্ষক নিয়োগের প্রতিবাদে ডাকসুর বিক্ষোভ

এসএসসি পরীক্ষায় গণফেল, শিক্ষকদের তালাবদ্ধ রেখে বিক্ষোভ