ভিডিও সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১০ আগস্ট, ২০২৬ ০৯:১৫ পিএম

ইরানের পররাষ্ট্রমন্ত্রী ও স্পিকারকে আলোচনার আমন্ত্রণ পাকিস্তানের

ইরানের পররাষ্ট্রমন্ত্রী ও স্পিকারকে আলোচনার আমন্ত্রণ পাকিস্তানের

আন্তর্জাতিক ডেস্ক :  আলোচনার জন্য ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ও দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফকে ইসলামাবাদ সফরের আমন্ত্রণ জানিয়েছে পাকিস্তান। সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি এ তথ্য জানিয়েছেন। খবর আলজাজিরার।

রাষ্ট্রীয় গণমাধ্যমে দেওয়া বক্তব্যে বাকায়ি বলেন, উপযুক্ত সময়ে আরাগচি ও গালিবাফ পাকিস্তান সফর করবেন। তবে সফরের নির্দিষ্ট সময় সম্পর্কে তিনি বিস্তারিত কিছু জানাননি।

তিনি বলেন, ‘দুই প্রতিবেশী দেশের মধ্যে ক্রমবর্ধমান সম্পর্কের স্বাভাবিক অংশ হলো পারস্পরিক সফর ও মতবিনিময়।’

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা কমাতে এর আগে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছে পাকিস্তান। গত এপ্রিলে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় সহযোগিতা করার পাশাপাশি জুনে একটি কাঠামোগত চুক্তি তৈরিতেও ভূমিকা রাখে ইসলামাবাদ।

আরও পড়ুন

 

তবে ওই চুক্তি গত মাসে ভেঙে পড়ে। এরপর প্রায় দুই সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্র ও ইরান পরস্পরের বিরুদ্ধে হামলা চালায়। পরে সংঘাত নিরসনে আলোচনার উদ্যোগের খবরের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আকস্মিকভাবে হামলা বন্ধের ঘোষণা দেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের পররাষ্ট্রমন্ত্রী ও স্পিকারকে আলোচনার আমন্ত্রণ পাকিস্তানের

বগুড়ায় নদীতে গোসলে নেমে শিক্ষার্থী নিঁখোঁজ

ফরিদপুরে মাদ্রাসা ছাত্রীকে উত্ত্যক্ত, প্রতিবাদ করায় সংঘর্ষে কিশোর নিহত

৪৮ জনকে নিয়োগ দেবে জেলা প্রশাসকের কার্যালয়, আবেদন ফি ১১২

টাবুর ছবি-কণ্ঠ ব্যবহারে আদালতের নিষেধাজ্ঞা

মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তরে নিয়োগ, এসএসসি পাসেই আবেদন