ভিডিও মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১১ আগস্ট, ২০২৬ ০৪:২৭ পিএম

নেত্রকোণায় চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে পোস্ট অফিস কর্মীর মৃত্যু

নেত্রকোণায় চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে পোস্ট অফিস কর্মীর মৃত্যু

নেত্রকোণার কেন্দুয়ায় জমিসংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে আফতাব উদ্দিন (৪৫) নামে এক পোস্ট অফিস কর্মীর মৃত্যু হয়েছে।
 
আজ মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ৯টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
 
নিহত আফতাব উদ্দিন উপজেলার রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়নের ফতেপুর কান্দাপাড়া গ্রামের মৃত আব্দুল গণির ছেলে। তিনি কৈলাটি ফতেপুর শাখা ডাকঘরে ডাক রানার হিসেবে কর্মরত ছিলেন।
 
অভিযুক্ত ফরিদ মিয়া একই গ্রামের মৃত উছমান গণির ছেলে এবং নিহত আফতাব উদ্দিনের আপন চাচাতো ভাই।
 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক ও জমিসংক্রান্ত বিরোধের জেরে গত শনিবার সকাল ১০টার দিকে কৈলাটি ঈদগাহ মাঠসংলগ্ন এলাকায় আফতাব উদ্দিনকে একা পেয়ে ফরিদ মিয়া ও তার লোকজন উপর্যুপরি ছুরিকাঘাত করেন বলে অভিযোগ ওঠে। এতে গুরুতর আহত হন আফতাব। ঘটনার পর অভিযুক্তরা পালিয়ে যান।
 
পরে স্থানীয়রা আহত আফতাবকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চার দিন চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়।
 
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেত্রকোণায় চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে পোস্ট অফিস কর্মীর মৃত্যু

হবিগঞ্জে চুনারুঘাটে শাশুড়ি হত্যায় জামাতার যাবজ্জীবন

ম্যানেজিং কমিটির মাধ্যমে শিক্ষক নিয়োগের প্রতিবাদে ডাকসুর বিক্ষোভ

এসএসসি পরীক্ষায় গণফেল, শিক্ষকদের তালাবদ্ধ রেখে বিক্ষোভ

বগুড়ার শেরপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন

মুক্তিযুদ্ধের ইতিহাসকে ছোট করার চেষ্টা চলছে: রিজভী